Advertisement
E-Paper

Cyclone: ঘূর্ণিঝড়ের দাপটের সাক্ষী থাকল রণবীর কপূরের নির্মীয়মাণ বাড়ি

টাউটের জন্য ক্ষতিগ্রস্ত জিতেন্দ্র এববগ একতা কপূর। জুহুর সামনে তাঁদের বাড়ির সামনে একটি গাছ পড়ে যাওয়ায় আটকে গিয়েছে যাতায়াতে রাস্তা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ মে ২০২১ ২২:০৯
রণবীর কপূর।

রণবীর কপূর।

ঘূর্ণিঝড় টাউটের দাপটে ক্ষতিগ্রস্ত রণবীর কপূরের নির্মীয়মাণ বাড়ির সামনে রাস্তা। মঙ্গলবার চিত্রগ্রাহকদের ক্যামেরায় ধরা পড়ল সেই ধ্বংসলীলার ছবি। একটি বড় গাছ উপড়ে পড়ে অভিনেতার বাড়ির সামনে। বান্দ্রা অঞ্চলে অবস্থিত এই বহুতলের সামনে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল ডালপালা। মাঝেমধ্যেই এখানে দেখা যেত রণবীর, আলিয়া এবং নীতুকে।

টাউটের জন্য ক্ষতিগ্রস্ত জিতেন্দ্র এবং একতা কপূর। জুহুর সামনে তাঁদের বাড়ির সামনে একটি গাছ পড়ে যাওয়ায় আটকে গিয়েছে যাতায়াতে রাস্তা।

অন্য দিকে অমিতাভ বচ্চনের ‘জনক’ ভেসে গিয়েছে জলে। অমিতাভ জানিয়েছেন, তাঁর কয়েকজন কর্মীও ভিজে গিয়েছিলেন কারণ, তাঁরা যেখানে আশ্রয় নিয়েছিলেন, সেই ছাদ উড়ে গিয়েছিল। কমল হাসনের কন্যা শ্রুতি হাসনের বাড়িতেও হামলা করেছে টাউটে। তিনি জানিয়েছেন, ঝড়ের বেগে তাঁর বাড়ির জানলা ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল সোমবার রাতে।

Actor Bollywood Ranbir Kapoor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy