Advertisement
E-Paper

খাওয়াদাওয়ার ৩ ভুলে বেড়ে যাচ্ছে কর্টিসল! অজান্তেই চাপ বাড়ছে মন ও শরীরের উপর, কী করা উচিত

ব্যস্ত জীবনে শরীরে কর্টিসল অর্থাৎ স্ট্রেস হরমোনের মাত্রা বৃদ্ধি পেতে থাকে। কর্টিসলের ফলে নানা ধরনের শারীরিক সমস্যা হতে পারে। তাই খাওয়াদাওয়ার ক্ষেত্রে সতর্ক ও সচেতন হওয়া প্রয়োজন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ১০:০৬
কর্টিসলের মাত্রা বেড়ে গিয়েছে কি?

কর্টিসলের মাত্রা বেড়ে গিয়েছে কি? ছবি: এআই সহায়তায় তৈরি।

ব্যস্ত জীবনে বেড়ে চলেছে মানসিক চাপ। সারা দিন উদ্বেগ, তাড়া, উৎকণ্ঠা, দুশ্চিন্তা। এর ফলে শরীরে কর্টিসল অর্থাৎ স্ট্রেস হরমোনের মাত্রা বৃদ্ধি পেতে থাকে। কর্টিসলের ফলে নানা ধরনের শারীরিক সমস্যা হতে পারে। তাই খাওয়াদাওয়ার ক্ষেত্রে সতর্ক ও সচেতন হওয়া প্রয়োজন। খাওয়ার ভুলেও কর্টিসল বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে। তেমনই ৩টি ভুলের কথা জানালেন করিনা কপূর, আলিয়া ভট্টের পুষ্টিবিদ ঋজুতা দিবেকর।

কী ভাবে কর্টিসলের মাত্রা কমাবেন?

কী ভাবে কর্টিসলের মাত্রা কমাবেন? ছবি: সংগৃহীত

কম কার্বোহাইড্রেটযুক্ত ডায়েট

কম কার্বোহাইড্রেটযুক্ত ডায়েট করার ধুম লেগেছে ঘরে ঘরে। আর তার জেরে প্রথমেই বাদ চলে যাচ্ছে বাড়িতে তৈরি খাবারদাবার। কিন্তু বিস্কুট বা চকোলেট থেকে নিজেকে বঞ্চিত করেন না। রুজুতা বলছেন, ভারতীয়রা প্রয়োজনীয় খাবার ভাত, ডাল, রুটি, সব্জি খাওয়া কমানো শুরু করে দেন। তাতে সমস্যা বাড়ে। শরীরে পুষ্টির ভারসাম্য নষ্ট হয়ে যায় এর ফলে। গামা-অ্যামিনোবিউটাইরিক অ্যাসিড (গাবা) নামক নিউরোট্রান্সমিটার উত্তেজনা কমিয়ে স্নায়ুকে ঠান্ডা করার জন্য কার্যকরী। পুষ্টির ঘাটতিতে এর মাত্রা কমে যেতে থাকে। ফলে এক দিকে মানসিক চাপ বাড়তে থাকে, অন্য দিকে কর্টিসল হরমোন বৃদ্ধি পেতে থাকে।

প্রাতরাশ বাদ দেওয়া

সকালের জলখাবার বাদ দিয়ে শুধু কফি বা সিগারেটে ভরসা রাখার যে অভ্যাস নতুন প্রজন্মের মধ্যে লক্ষ করা যাচ্ছে, পুষ্টিবিদ তার ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানালেন ভিডিয়োয়। সকালে প্রাতরাশ বাদ দিয়ে দিলে সারা দিন ধরে কর্টিসল বাড়তে থাকে। বরং বাড়িতে বানানো হালকা, সাদামাঠা খাবার খেলে মন ও শরীর দুই-ই ভাল থাকে।

চিনির ভয়ে ফল বাদ দেওয়া

চিনির ভয়ে স্থানীয় ফল খাওয়া বন্ধ করে দেওয়ার মতো চরমপন্থাগুলি শরীরের কোনও উপকারই করে না। কলা, আমের মতো মরসুমি ফল খাওয়ার পরামর্শ দিচ্ছেন রুজুতা। তাঁর মতে, স্থানীয় ফল খেলে মোটা হয়ে যাওয়ার যে ভয় পান অনেকে, তা ভিত্তিহীন। বরং এ সব ফল থেকে প্রিবায়োটিক পাওয়া যায় বলে অন্ত্রের স্বাস্থ্য ভাল থাকে। আর মানসিক চাপের ফলে পেটের সমস্যা দেখা দিলে তার থেকেও রেহাই পাওয়া যায় এই পন্থায়। তা ছাড়া স্ট্রেস হরমোনের কারণে চুল ও ত্বকের যে বেহাল দশা হয়, সে সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়। ফলের কারণে ত্বকে প্রাকৃতিক ভাবে জেল্লা আসে।

রুজুতার কথায়, ‘‘হরমোনের ভারসাম্য ঠিক রাখতে বা কর্টিসল নিয়ন্ত্রণে রাখতে এ সবের প্রয়োজন নেই। তাই অযথা ভয় না পেয়ে নিশ্চিন্তে বাড়িতে তৈরি খাবার খান আর মন শান্ত রাখুন।’’

Cortisol Control Tips Rujuta Diwekar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy