Advertisement
E-Paper

ছবির সেটেই ধীরে ধীরে বেড়েছে সখ্য! রণবীর-দীপিকার প্রেমের সাক্ষী ছিলেন কে?

পাঁচ-ছয় বছরের প্রেমের সম্পর্ক। তার পরে সাতপাক ঘোরা। সব মিলিয়ে এক দশকেরও বেশি সময়ের যুগলবন্দি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহের।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুন ২০২৩ ১৮:২৪
Image of Deepika Padukone and Ranveer Singh.

‘গোলিয়োঁ কি রাসলীলা রাম-লীলা’ ছবির দৃশ্যে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহ। ছবি: সংগৃহীত

বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি তাঁরা। পর্দায় তাঁদের দেখতে যতটা মুখিয়ে থাকেন দর্শক, পর্দার বাইরে বিভিন্ন অনুষ্ঠানেও যুগলের উপস্থিতি নিয়ে ততটাই উৎসাহ অনুরাগীদের। সিনেমার সেট থেকেই প্রেমের শুরু কি না, তাই দুই তারকার প্রেমকাহিনিও সিনেমার গল্পের থেকে কিছু কম নয়। পরিচালক সঞ্জয় লীলা ভন্সালীর ‘গোলিয়োঁ কি রাসলীলা রাম-লীলা’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোন। ওই ছবির সেটেই নাকি একে অপরের প্রেমে পড়েন দীপিকা ও রণবীর। রণবীর ও দীপিকার প্রেমে পড়ার সাক্ষী কে ছিলেন জানেন?

২০১৩ সালে মুক্তি পায় ‘গোলিয়োঁ কি রাসলীলা রাম-লীলা’। ২০১২ সালে হয়েছিল সেই ছবির শুটিং। রণবীর-দীপিকা ছাড়াও সেটে ছিলেন ‘দাহাড়’ খ্যাত বলিউড অভিনেতা গুলশন দেবাইয়া। চোখের সামনে রণবীর ও দীপিকাকে একে অপরের প্রেমে পড়তে দেখেছিলেন গুলশন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই স্মৃতি রোমন্থন করেন গুলশন। তিনি বলেন, ‘‘ছবির প্রথম শিডিউলে তেমন কিছুই দেখিনি। উদয়পুরে ছবির দ্বিতীয় শিডিউল শুরু হয়েছে। তখন দেখি রণবীরের কোলে এসে বসছেন দীপিকা। এর আগে কিছু দৃশ্যের শুটিং হয়েছে। তখনও কিছু নজরে পড়েনি। তখন তো দীপিকা আসতেন, কাজ করতেন, বাড়ি চলে যেতেন।’’ গুলশন জানান, দীপিকাকে দেখামাত্রই তাঁর প্রেমে পড়ে গিয়েছিলেন রণবীর। তার পর থেকেই ঘনিষ্ঠতা বাড়ে দুই তারকার। যদিও একেবারে প্রথম দিকে নাকি রণবীরের দিকে তেমন নজর দেননি দীপিকা। আগের সম্পর্কে মন ভাঙার পরে নাকি স্রেফ কাজেই মন দিয়েছিলেন অভিনেত্রী। তবে, বেশি দিন নিজেকে রণবীরের থেকে দূরে সরিয়ে রাখতে পারেননি দীপিকা। ‘গোলিয়োঁ কি রাসলীলা রাম-লীলা’ ছবির শুটিং শেষ হতে হতে একে অপরের প্রেমে ভরপুর হাবুডুবু খাচ্ছেন যুগল।

২০১২ সাল থেকে প্রেম। শেষমেশ ২০১৮ সালে ইটালির লেক কোমোয় গিয়ে গাঁটছড়া বাঁধেন দীপিকা ও রণবীর। দেশে ফিরে একাধিক রিসেপশন পার্টিরও আয়োজন করেছিলেন যুগল। চলতি বছরে বিয়ের পাঁচ বছর পূর্ণ করতে চলেছেন দুই তারকা।

Ranveer Singh Deepika Padukone Gulshan Devaiah Sanjay Leela Bhansali
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy