Advertisement
E-Paper

বক্ষ বিভাজিকা নিয়ে অশালীন মন্তব্যের মুখোমুখি দর্শনা, কী বললেন অভিনেত্রী?

রিল ভিডিয়োয় দৃশ্যমান বক্ষ বিভাজিকার কারণে কুৎসিত মন্তব্যের শিকার অভিনেত্রী-মডেল দর্শনা বণিক। এটা নতুন না, এর আগেও বিভিন্ন ছবি ও ভিডিয়োয় এই ধরনের কথাবার্তা শুনতে হয়েছে তাঁকে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২১ ১৮:১১
দর্শনা বণিক

দর্শনা বণিক ইনস্টাগ্রাম

ফের অশালীন মন্তব্যের মুখোমুখি টলিউডের এক নায়িকা। রিল ভিডিয়োয় দৃশ্যমান বক্ষ বিভাজিকার কারণে কুৎসিত মন্তব্যের শিকার অভিনেত্রী-মডেল দর্শনা বণিক। এটা নতুন না, এর আগেও বিভিন্ন ছবি ও ভিডিয়োয় এই ধরনের কথাবার্তা শুনতে হয়েছে তাঁকে। দর্শনার প্রতিক্রিয়া জানতে তাঁকে যোগাযোগ করা হল আনন্দবাজার ডিজিটালের তরফে।

কেবল অভিনেত্রী নন, দর্শনা মডেল হিসেবেও সফল। ছোট থেকে গ্ল্যামার দুনিয়ায় পা রে‌খেছেন তিনি। ধীরে ধীরে সাফল্যে এসেছে। কিন্তু এরই পাশাপাশি বহু বার অশালীন মন্তব্যের মুখোমুখি হতে হয়েছে তাঁকে। প্রথম প্রথম নিজের সমাজমাধ্যমে সেই ধরনের কমেন্ট দেখে ভয় পেতেন অভিনেত্রী। তাঁর মনে হত, যদি পরিবারের কেউ এগুলো দেখে নেন, তা হলে কী হবে!’ কিন্তু দেখা গেল, পরিবারের সদস্যরা খুব তাড়াতাড়ি এই বিষয়টির সঙ্গে মানিয়ে নিলেন। দর্শনাকে ভুল বোঝার কোনও প্রশ্নই ওঠেনি। তবে হ্যাঁ, এই মুহূর্তে দর্শনা একটাই পন্থা অবলম্বন করেছেন— পাত্তা না দেওয়া।

বেশ কয়েক বছর ধরে দেখা যাচ্ছে, বিভিন্ন ইন্ডাস্ট্রির নায়িকারাই এই পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন বার বার। খোলেমেলা বা ছোট পোশাক পরে ছবি তুললেই কটু মন্তব্য ছুটে আসছে। সম্প্রতি দর্শনার একটি রিল ভিডিয়োয় এ রকম মন্তব্য ধেয়ে আসে।

এ রকম পরিস্থিতির মুখে পড়লে কী চলে মনের মধ্যে? ছবি বা ভিডিয়ো পোস্ট করার ক্ষেত্রে ভয় কাজ করে? অভিনেত্রীর স্পষ্ট জবাব, ‘‘না, অনেক দিন আগে এ সব ভাবতাম। এখন আর পাত্তা দিই না।’’ অভিনেত্রীর মতে, শুধু তারকারা নন, সমস্ত মহিলাদের উপরই এই আক্রমণ নেমে আসছে। শুধু খোলামেলা পোশাক নয়, যে কোনও পোশাক, যে কোনও ছবি দেখেই মহিলাদের শরীর নিয়ে মন্তব্য করাটা নতুন প্রবণতা।

কখনও মুখের উপর জবাব দিতে ইচ্ছে করে না? দর্শনার উত্তর, ‘‘আমার মনে হয় না, এ রকম মানসিকতার মানুষকে বদলানো যেতে পারে। পাল্টাতে হলে তাঁদের বড় হওয়া, তাঁদের পরিবার— সব কিছু নিয়ে প্রশ্ন তুলতে হবে। সেটা সম্ভব নয়।’’

instagram Darshana Banik Online Harassment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy