Advertisement
E-Paper

Debashree: ‘রূপ নিয়ে অহংকার কোরো না মাসি, সেরা রসগোল্লাও আজ বাসি’, নেটমাধ্যমে কটাক্ষ দেবশ্রীকে

জনৈক নেটাগরিক নেটমাধ্যমে একটি মিম দেন, যেখানে দেবশ্রীর জনপ্রিয় গান ‘কলকাতার রসগোল্লা’-র একটি নাচের দৃশ্যের ছবির সঙ্গে বর্তমান একটি ছবির তুলনা করেন তিনি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুন ২০২১ ২২:০৭
বাসি রসগোল্লার সঙ্গে তুলনাও করা হয় দেবশ্রীর। 

বাসি রসগোল্লার সঙ্গে তুলনাও করা হয় দেবশ্রীর। 

‘রক্তে লেখা’ ছবির ‘কলকাতার রসগোল্লা’ গানের জন্য রাতারাতি তুমুল জনপ্রিয়তা লাভ করেন অভিনেত্রী দেবশ্রী রায়। সেই গান এখনও মনে থেকে গিয়েছে দর্শকের। অথচ বর্তমানে নেটমাধ্যমে সেই গানের প্রসঙ্গ টেনেই কটাক্ষ করা হল অভিনেত্রী দেবশ্রী রায়কে। বাসি রসগোল্লার সঙ্গে তুলনাও করা হয় অভিনেত্রীর।

জনৈক নেটাগরিক নেটমাধ্যমে একটি মিম দেন, যেখানে দেবশ্রীর জনপ্রিয় ‘কলকাতার রসগোল্লা’-র একটি নাচের ছবির সঙ্গে বর্তমান একটি ছবির তুলনা করেন তিনি। ছবির ওপরে লেখেন, ‘রূপ নিয়ে অহংকার কোরো না মাসি, ৯০ এর সেরা রসগোল্লাও আজ বাসি।’

মিমটিতে মন্তব্য করতে এসে অধিকাংশ নেটাগরিকই দেবশ্রীর হয়ে কথা বলেছেন। তাঁদের মধ্যে কেউ বলেছেন, ‘একজন সম্মানিত অভিনেত্রীকে এ ভাবে অপমান করা উচিত হয়নি', আবার কেউ কেউ বলেছেন উনি এখনও সুন্দর। একজন নেটাগরিক তো এই প্রশ্নও করেছেন, 'উনি রূপের অহংকারটা করলেন কখন?’

ফেসবুকের সেই মিম।

ফেসবুকের সেই মিম।

Tollywood Actor Debashree Roy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy