Advertisement
E-Paper

Ranbir Kapoor-Deepika Padukone: গুচ্ছ গুচ্ছ কন্ডোম ছাড়া আর কী-ই বা প্রয়োজন রণবীরের: দীপিকা

নতুন রূপে ‘কফি উইথ কর্ণ’ আসায় কি তারকাদের সংসারে আবার জলঘোলা হচ্ছে?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মে ২০২২ ১২:৩৯
প্রাক্তন প্রেমিককে কটাক্ষ করতে ছাড়েননি দীপিকা

প্রাক্তন প্রেমিককে কটাক্ষ করতে ছাড়েননি দীপিকা


বহু তারকার সঙ্গে প্রেম করার পর শেষমেশ থিতু হয়েছেন রণবীর কপূর। গাঁটছড়া বেঁধেছেন আলিয়া ভট্টের সঙ্গে। আলিয়াও তাঁর ছোটবেলার 'ক্রাশ'কে স্বামী হিসেবে পেয়ে সুখী। চুটিয়ে সংসার করছেন দু'জনে, ছবির কাজও করছেন। তবে নতুন রূপে 'কফি উইথ কর্ণ' আসায় কি আবার জলঘোলা হচ্ছে?

রণবীর কপূর এবং দীপিকা পাডুকোন অল্প সময়ের জন্যই সম্পর্কে ছিলেন। তার পর রণবীর উড়ে যান ক্যাটরিনাকে নিয়ে। তবে কর্ণ জোহরের সামনে এসে প্রাক্তন প্রেমিককে কটাক্ষ করতে ছাড়েননি দীপিকা। সপাট জবাব দিয়ে ভক্তদের অবাক করে দিয়েছিলেন 'কফি উইথ কর্ণ'তে।

রণবীরের চরিত্র নিয়ে খুল্লামখুল্লা বলেছিলেন সে বার। যখন দীপিকাকে জিজ্ঞাসা করা হয়, তিনি রণবীরকে কী উপহার দিতে চান? অভিনেত্রীর সপাট জবাব ছিল, "এক বাক্স কন্ডোম, কারণ তিনি এটিই সবচেয়ে বেশি ব্যবহার করেন বলে মনে হয়।"

একই ভাবে বিভিন্ন তারকা বিভিন্ন সময় কর্ণের চ্যাট শোয়ে এসে অনর্গল হয়েছেন, আবেগপ্রবণও হয়ে পড়েছেন বহুসময়। এমন মুখরোচক অনুষ্ঠান কি বন্ধ করা যায়!

Karan Johar Ranbir Kapoor Deepika Padukon
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy