Advertisement
E-Paper

অসুস্থ ‘মন মানে না’ ছবির পরিচালক সুজিত গুহ, খবর পেয়ে পাশে দাঁড়ালেন দেব

সমাজমাধ্যমে পরিচালকের অসুস্থতার খবর পেয়ে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন দেব। আর্থিক সাহায্যও তুলে দেন পরিচালকের পরিবারের হাতে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জুন ২০২৬ ১৫:৪৮
সুজিত গুহ অসুস্থ, পাশে দাঁড়ালেন দেব।

সুজিত গুহ অসুস্থ, পাশে দাঁড়ালেন দেব। ছবি: সংগৃহীত।

অসুস্থ প্রবীণ পরিচালক সুজিত গুহ। ইস্কেমিক ব্রেন স্ট্রোকের ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন পরিচালক। বেশ কয়েকদিন ছিলেন হাসপাতালে। দু’দিন আগেই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন পরিচালক। এ বার তাঁর পাশে দাঁড়ালেন দেব। গত ৩৩ বছর ধরে তাঁর ভাগ্নের সঙ্গেই থাকেন পরিচালক। সমাজমাধ্যমে পরিচালকের অসুস্থতার খবর পেয়ে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করে পরিচালকের চিকিৎসার চালানোর ব্যবস্থা করেন দেব।

তাঁর পরিবারের সঙ্গে আনন্দবাজার ডট কম-এর তরফে যোগাযোগ করা হলে সুজিত গুহের ভাগ্নে অত্রিজিৎ মৌলিক বলেন, ‘‘অভিনেতা দেবের তরফ যোগাযোগ করা হয়েছিল তাঁদের সঙ্গে। এই অর্থ-সাহায্য পাঠিয়েছেন অভিনেতা। যা সুজিত গুহের চিকিৎসার ক্ষেত্রে খুবই সাহায্য হবে। আপাতত ধীরে ধীরে উন্নতি হচ্ছে পরিচালকের। সোমাবার বাড়ি ফিরেছেন। দিনরাতের পার্থক্য করতে কিছুটা সমস্যা হচ্ছে তাঁর। মাঝে মাঝে লোকজনকে চিনতে পারছেন। কারও সাহায্য নিয়ে চলাফেরা করতে হচ্ছে তাঁকে।’’

ধীরে ধীরে শারীরিক উন্নতি হচ্ছে পরিচালকের।

ধীরে ধীরে শারীরিক উন্নতি হচ্ছে পরিচালকের। ছবি: সংগৃহীত

সুজিতের পরিবারের তরফে জানানো হয়েছে, পরিচালকের খবর নিয়ে তাঁদের সঙ্গে যোগাযোগ করেছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এবং পরিচালক হরনাথ চক্রবর্তী। হরনাথ জানান, কোনও সাহায্যের প্রয়োজন হলে তাঁকে জানাতে। পরিচালকের অসুস্থতার খবর প্রকাশ্যে আনেন সঙ্গীত পরিচালক সূর্যজ্যোতি রাজা। তিনি বলেন, “চিকিৎসক জানিয়েছেন, ইস্কেমিক স্ট্রোকে আক্রান্ত সুজিতবাবু। মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে গিয়েছিল। সঠিক চিকিৎসায় আগের তুলনায় ভাল আছেন তিনি। বয়সজনিত কারণে অল্প অ্যালঝাইমার্স ছিলই পরিচালকের। তাঁর কিছু স্মৃতি নষ্ট হয়ে গিয়েছে।”

Dev Tollywood Director Mon Mane Na Tollywood News
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy