Advertisement
E-Paper

৫ জুলাই তৃতীয় বার বিয়ে করছেন আমির, কাদের উপস্থিতিতে গৌরীর সঙ্গে গাঁটছড়া বাঁধবেন অভিনেতা?

আমির একাধিক বার বলেছিলেন দ্বিতীয় স্ত্রী কিরণের সঙ্গে বিচ্ছেদের পরে আর কখনও বিয়ে করবেন ভাবতে পারেননি। তবে গৌরীকে দেখার পর থেকেই নাকি মানসিক ভাবে নিজেকে বিবাহিত মনে হয়েছে তাঁর। এ বার খবর, আইনি বিয়ে সারছেন অভিনেতা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জুন ২০২৬ ১৫:৪৯
(বাঁ দিকে) গৌরী স্প্র্যাট, (ডান দিকে) আমির খান।

(বাঁ দিকে) গৌরী স্প্র্যাট, (ডান দিকে) আমির খান। ছবি: সংগৃহীত।

তৃতীয় বার বিয়ে করতে চলেছেন আমির খান। ষাট বছরে এসে আমিরের আবার বিয়ের খবরে তোলপাড় নেটপাড়া। যদিও অভিনেতা সে সবের পরোয়া করেন না। এর আগে তিনি একাধিক বার বলেছিলেন দ্বিতীয় স্ত্রী কিরণের সঙ্গে বিচ্ছেদের পরে আর কখনও বিয়ে করবেন ভাবতে পারেননি। তবে গৌরী স্প্র্যাটকে দেখার পর থেকেই নাকি মানসিক ভাবে নিজেকে বিবাহিত মনে হয়েছে তাঁর। এ বার খবর, আইনি বিয়ে সারছেন অভিনেতা।

বছর কয়েক আগে অভিনেতার বিয়ে দেন মেয়ে আইরা খানের। তার পরপরই গৌরীর সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পরে একাকিত্ব ঘিরে ধরেছিল তাঁকে, অবসাদে ভুগতেন, এ কথা নিজেই স্বীকার করেছেন আমির। তাই এ বার ফের বিয়ে করছেন তিনি। আগামী ৫ জুলাই, রবিবার, বাড়িতেই বসবে বিয়ের আসর। ঘটা করে লোক খাওয়ানো নয়, বরং পরিবার ও ঘনিষ্ঠ পরিজনের উপস্থিতিতে গৌরীর সঙ্গে সই করে বিয়ে সারবেন তিনি, খবর এমনই। আমিরের কথায়, ‘‘আমরা দু’জনের কেউই খুব একটা জাঁকজমক পছন্দ করি না। যতটা সাদামাঠা রাখা যায় সবটা, ততটাই রাখব। আমরা আমাদের পরিবারের সঙ্গে ভীষণরকম জুড়ে থাকি। তাই তাঁদের উপস্থিতিতে সবটা হবে।’’

দিনকয়েক আগেই ‘লগান’ ছবির ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে আমিরের সঙ্গে তাঁর তিন স্ত্রীকে দেখা যায়। যার মধ্যে দু’জন প্রাক্তন, এক জন হবু। আমিরের প্রথম স্ত্রী রিনা দত্তের সঙ্গে দ্বিতীয় স্ত্রী কিরণ ও তাঁর সন্তানের সম্পর্ক খুবই ভাল। অন্যদিকে দিনকয়েক আগে কিরণ ও তাঁর সন্তানকে দেখা যায় গৌরীর সঙ্গে একই গাড়িতে উঠতে। আমিরের প্রাক্তন ও বর্তমানের মধ্যে এমন সুসম্পর্ক দেখে নেটপাড়ার একাংশের কাছে যেন অনু্প্রেরণা অভিনেতা। একই সঙ্গে প্রশংসাও কুড়িয়েছেন অভিনেতা।

উল্লেখ্য, ১৯৮৬ সালে রিনাকে পালিয়ে বিয়ে করেছিলেন আমির। এককথায় রিনা তাঁর বাল্যকালের প্রেম। তবে তাঁদের বিচ্ছেদ হয়ে যায় ২০০০ সালে। আমিরের ‘লগান’ ছবির প্রযোজক রিনা। এই ছবিতে সহকারী পরিচালকের কাজ করেছিলেন কিরণ। সেখান থেকেই প্রেম। ২০০৫ সালে নিজের সহ-পরিচালক কিরণকে বিয়ে করেন আমির। ১৫ বছর একসঙ্গে থাকার পরে ২০২১ সালে তাঁরা যৌথ ভাবে বিচ্ছেদ ঘোষণা করেন। এ বার গৌরীকে স্ত্রীর মর্যাদা দিতে চলেছেন অভিনেতা।

Aamir Khan Gauri Spratt Kiran rao
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy