Advertisement
E-Paper

আমার মুসলমান বরের তো ‘দ্য কেরালা স্টোরি’ আপত্তিকর মনে হয়নি: দেবলীনা ভট্টাচার্য

‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে বিতর্ক দেশজুড়ে। এ বার এই ছবি নিয়ে প্রতিক্রিয়া জানান দেবলীনা।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ মে ২০২৩ ১৭:০৪
Image of Devoleena Bhattacharjee and Shanawaz Shaikh.

টুইটের দেবলীনা জানিয়েছেন, তিনি এবং তাঁর স্বামী শাহনওয়াজ শেখ ছবিটি একসঙ্গে দেখেছেন। ছবি: সংগৃহীত।

গত বছরের শেষের দিকে জিম প্রশিক্ষক শেহনওয়াজ় শেখকে বিয়ে করেন অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। ভিন্‌ধর্মে বিয়ে করায় সেই সময় কটাক্ষের মুখে পড়তে হয় এই বাঙালি কন্যেকে। এ বার নিজের স্বামীর সঙ্গে তাঁর সম্পর্কের রসায়ন তুলে ধরলেন অভিনেত্রী। নেপথ্যে কারণ ‘দ্য কেরালা স্টোরি’।

এই মুহূর্তে দেশ জুড়ে এই ছবিকে ঘিরে বিতর্ক। যদিও ইতিমধ্যেই ১০০ কোটির গণ্ডি ছুঁয়ে ফেলেছে এই ছবি। তবু দেশের বেশ কিছু রাজ্যে আপত্তি তোলা হয়েছে এই ছবিকে নিয়ে। বলপূর্বক ধর্মান্তরণ থেকে লভ জিহাদের মতো স্পর্শকাতর বিষয়গুলি তুলে ধরা হয়েছে এই ছবিতে। তাতেই আপত্তি জানিয়েছেন অনেকে। রাজ্যে আইনশৃঙ্খলা বজায় রাখতে এই ছবিকে নিষিদ্ধ করে রাজ্য সরকার। তবে অন্য অনেক রাজ্যে অবশ্য রমরমিয়ে চলছে এই ছবি। এ বার এই ছবিকে ঘিরে নিজের প্রতিক্রিয়া জানান ‘বিগ বস্’ খ্যাত এই তারকা।

টুইটের দেবলীনা জানিয়েছেন, তিনি এবং তাঁর স্বামী শাহনওয়াজ শেখ ছবিটি একসঙ্গে দেখেছেন। স্বামী ছবিটির প্রশংসা করেছেন। এক জন টুইটার ব্যবহারকারীকে ট্যাগ করে এই টুইট করেছেন অভিনেত্রী।

ঘটনার সূত্রপাত এক টুইটার ব্যবহারকারীর টুইটে। তিনি জানান, তাঁর এক বন্ধু অন্য ধর্মের একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন। যখন তিনি তাঁর প্রেমিককে ‘দ্য কেরালা স্টোরি’ দেখতে বললেন, সেই ব্যক্তি প্রত্যাখ্যান করেন। শুধু তাই নয়, মেয়েটিকে লাঞ্ছিত করেন, সেই ছবি দেখেই ভেঙে যায় সম্পর্ক। সেই টুইটার ব্যবহারকারীকে দেবলীনা তাঁর ও শেহনাওজ়ের সম্পর্কের কথা জানান।এই মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে টুইটারে দেবলীনা লেখেন, ‘‘এমনটি সব সময়ে ঘটে না। আমার বর এক জন মুসলমান এবং তিনি আমার সঙ্গে ছবিটি দেখেছেন। তিনি এর প্রশংসা করেছেন।’’

Devoleena Bhattacharjee Devoleena Bhattacharjee husband The Kerala Story Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy