Advertisement
E-Paper

২৭ বছরের বিয়ে ভাঙতে চলেছে বিজয়ের, স্ত্রী সঙ্গীতাকে কত টাকার খোরপোশ দেবেন অভিনেতা? প্রকাশ্যে তথ্য

বাবাকে নিয়ে বিব্রত ছেলে জেসন সঞ্জয়। ইতিমধ্যেই বাবাকে সমাজমাধ্যম থেকে বাদ দিয়েছেন। থলপতির থেকে কত টাকা খোরপোশ দাবি করেছেন স্ত্রী।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ১৫:২৪
(বাঁ দিকে) সঙ্গীতা সোনারলিঙ্গম, (ডান দিকে) থলপতি বিজয়।

(বাঁ দিকে) সঙ্গীতা সোনারলিঙ্গম, (ডান দিকে) থলপতি বিজয়। ছবি: সংগৃহীত।

বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই নাকি ভাঙতে চলেছে থলপতি বিজয়ের বিয়ে। এমনই খবর সংবাদমাধ্যমে। এ-ও শোনা যাচ্ছে, বিজয়ের আলোচিত প্রেমিকা তৃষা কৃষ্ণন অভিনেতার সঙ্গে সমাজমাধ্যমে ছবি দিতেই নাকি বেঁকে বসেছেন অভিনেতার স্ত্রী সঙ্গীতা সোনারলিঙ্গম। খবর, সঙ্গীতা চেঙ্গলপট্টু পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। শোনা যাচ্ছে, এ বার নাকি মোটা টাকা খোরপোশ দিতে হবে অভিনেতাকে।

থলপতির দুই সন্তান— এক পুত্র ও এক কন্যা। বাবাকে নিয়ে বিব্রত ছেলে জেসন সঞ্জয়। ইতিমধ্যেই বাবাকে সমাজমাধ্যম থেকে বাদ দিয়েছেন তিনি। যদিও এমন অবস্থায় মেয়ের অবস্থান স্পষ্ট নয়। তবে শোনা যাচ্ছে অভিনেতা-পত্নী সঙ্গীতা খোরপোশে নাকি চেন্নাইয়ের নেলানকেরাই অঞ্চলে সমুদ্রমুখী বাড়িটি দাবি করেছেন। শুধু তা-ই নয়, থলপতিও নাকি বিষয়টা আদালতের বাইরে মিটমাট করে নিতে চাইছেন। বাড়ি ছাড়াও নাকি ছেলেমেয়েদের জন্য ২৫০ কোটি টাকার খোরপোশ দাবি করেছেন অভিনেতার স্ত্রী।

দীর্ঘ ১৪ বছরের বিরতির পরে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘লিয়ো’ ছবিতে বিজয় ও তৃষা একসঙ্গে কাজ করেন। স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাঁদের। তার পর থেকেই শুরু সম্পর্কের গুঞ্জন। মাঝে নাকি তৃষার সঙ্গে একান্তযাপনে নরওয়ে গিয়েছিলেন থলপতি। তার পরেই নাকি এমন পদক্ষেপ করেন স্ত্রী।

Thalapathy Vijay Vijay Thalapathy Wife South Indian Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy