Advertisement
E-Paper

সময়ের আগেই জন্ম হল দীপিকা-শোয়েবের সন্তানের, দম্পতির ঘরে পুত্র এল না কি কন্যা?

জুলাই মাসে জন্মের সময় ঠিক ছিল। কিন্তু জুনেই পৃথিবীর আলো দেখল দীপিকা-শোয়েবের সন্তান।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ জুন ২০২৩ ১৩:৩২
Picture of dipika Kakar and shoaib Ibrahim

(বাঁ দিকে) শোয়েব ইব্রাহিম। দীপিকা-শোয়েব (ডান দিকে)। ছবি : সংগৃহীত।

চলতি বছরের জানুয়ারি মাসেই ঘোষণা করেন, মা হতে চলেছেন অভিনেত্রী দীপিকা কক্কর ইব্রাহিম। সহ-অভিনেতা শোয়েব ইব্রাহিমের সঙ্গে ২০১৮ সালে সংসার পাতেন দীপিকা। শোনা যায়, ধর্ম ও নাম বদলে ফেলেন শোয়েবকে বিয়ে করার জন্য। বিয়ের পাঁচ বছরের মাথায় দীপিকা-শোয়েবের সংসারে নতুন অতিথির আগমন। যদিও সময়ের বেশ কিছুটা আগে ভূমিষ্ঠ হল তাঁদের সন্তান। জুলাইতে জন্মের সময় ঠিক থাকলেও জুনেই পৃথিবীর আলো দেখল দীপিকা-শোয়েবের পুত্র।

অভিনেতা শোয়েব নিজের ইনস্টাগ্রামে এই সুখবর দিয়ে লেখেন, আলহামদুল্লিহা, ‘‘২১ জুনের ভোরের দিকে আমাদের পুত্রসন্তান পৃথিবীর আলো দেখল। যদিও কিছুটা সময়ের আগেই হল, তবে চিন্তার কোনও কারণ নেই। মা ও ছেলে দু’জনেই সুস্থ রয়েছে, আশীর্বাদ করবেন।’’

চলতি বছর ২২ জানুয়ারি এক রোদ ঝলমলে রবিবাসরীয় দুপুরে সাদা পোশাকে, মাথায় ‘ড্যাড টু বি’ ও ‘মম টু বি’ টুপি পরে ঘোষণা করেন তাঁদের সন্তান আগমনের খবর। যদিও বার বার সমালোচনার মুখে পড়তে হয়ে দীপিকাকে। শোয়েবের সঙ্গে বিয়ের জন্য ধর্ম পরিবর্তন। প্রশ্ন ওঠে, তিনি আদৌ সন্তানসম্ভবা কি না। যদিও নিন্দকদের জবাব দেন দীপিকা-শোয়েব। মাঝে আবার রটে যায় ভাবী সন্তানের জন্য অভিনয় ছাড়ছেন দীপিকা। যদিও এই মন্তব্য পরে সংশোধন করেন অভিনেত্রী। দীপিকার অবশ্য একটি ইউটিউব চ্যানেল রয়েছে। ভ্লগার হিসেবে খ্যাতি পেয়েছেন তিনি। তবু তাঁর অনুরাগীরা অপেক্ষায় রয়েছেন তাঁকে ছোট পর্দায় আবার দেখার জন্য।

Dipika Kakar Ibrahim Shoaib Ibrahim Hindi TV Serial Tv Serials
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy