Advertisement
E-Paper

‘আবার ফিরে এসেছে’! ভ্লগ করতে ইচ্ছে করে না দীপিকার, দ্বিতীয় বার অস্ত্রোপচারের পর কী বার্তা দিলেন?

দ্বিতীয় বার অসুস্থ হওয়ার পরে কোন পরিবর্তন এসেছে অভিনেত্রী দীপিকা কক্কড়ের জীবনে?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ১৮:১৩
দীপিকা কক্কড়।

দীপিকা কক্কড়। ছবি: সংগৃহীত।

বহু দিন ধরেই শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করছেন অভিনেত্রী দীপিকা কক্কড়। এক দিকে অনুরাগীরা তাঁর জন্য প্রার্থনা করেছেন, অন্য দিকে কটাক্ষও ধেয়ে এসেছে তাঁর দিকে। মানসিক যন্ত্রণারও শিকার তিনি। গত বছর মে মাসে ক্যানসার আক্রান্ত হওয়ার খবর দিয়েছিলেন অভিনেত্রী। এর পরে শুরু লড়াই। সুস্থ হয়ে উঠছিলেন তিনি, কিন্তু তার মধ্যে আবার যকৃতে টিউমার ধরা পড়ে। আতঙ্কিত হয়ে পড়েছিলেন অভিনেত্রী ও তাঁর স্বামী শোয়েব ইব্রাহিম। সেই টিউমার বিশেষ পদ্ধতিতে পুড়িয়ে ফেলা হয়। তার পরে কী পরিবর্তন এল দীপিকার শরীরে?

অভিনেতা শোয়েবকে বিয়ে করার পর থেকে ছোটপর্দা থেকে দূরে দীপিকা। যদিও অনুরাগীরা তাঁকে দেখতে পেতেন ভ্লগে। তবে আজকাল সেই ভ্লগ করতেও ভাল লাগে না দীপিকার। অভিনেত্রী বলেন, ‘‘দ্বিতীয় সিস্ট ধরা পড়তেই ভিতর থেকে নড়ে গিয়েছি। ফোনটা হাতে নিয়ে রেখেছি। কিন্তু, একটা ভ্লগও শেষ করতে পারছি না। যদিও সিস্টটা ছোট ছিল, কিন্তু নিজেকে শান্ত করতে পারছি না।’’

এই ঘটনার পরে তিনি বুঝতে পেরেছেন যে নারীশরীর ঠিক কতটা জটিল। দীপিকা আরও বলেন, যে দিন তিনি ক্লান্ত থাকেন, সে দিন তিনি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন। তিনি স্বীকার করে নেন যে, তাঁর স্বাস্থ্যের কারণে তাঁর জীবনযাত্রায় অনেক কিছু বদল এসেছে। তিনি বলেন, “আমি জানি আমাকে ইতিবাচক থাকতে হবে। একই সঙ্গে চিকিৎসার দিকটা নিয়েও চিন্তিত। তাই মাঝে মাঝে এটা খুবই কষ্টকর হয়ে ওঠে।”

Advertisement
Dipika Kakar Dipika Kakar Ibrahim Hindi Serial TV Actress
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy