Advertisement
E-Paper
WBState_Assembly_Elections_Lead0_03-05-26

বিবাহবহির্ভূত সম্পর্ক, অশান্তি, খুন! স্ত্রীকে হত্যার অভিযোগের দায় এড়াতে ডাকাতির গল্প ফাঁদেন স্বামী

অভিযোগ, রাতে ঘুমন্ত অবস্থায় স্ত্রীর গলা কাগজ কাটার ছুরি দিয়ে কেটে দেন সাকিব। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ মে ২০২৬ ১৪:৫৫
Uttar Pradesh resident arrested for murdering his wife

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

স্ত্রীকে খুনের অভিযোগ নিজের কাঁধ থেকে ঝেড়ে ফেলতে ডাকাতির পরিকল্পনা করেন উত্তরপ্রদেশের এক বাসিন্দা। তবে শেষপর্যন্ত পুলিশের চোখে ধুলো দিতে পারেননি। ধরা পড়ে যান পুলিশের জালে।

পুলিশ জানিয়েছে, উত্তরপ্রদেশের মেরঠে স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্ক ধরে ফেলেছিলেন স্ত্রী। সেই নিয়ে অশান্তি। পরে স্ত্রীকে খুন করার পরিকল্পনা করেন স্বামী। তবে খুনের দায়ে যাতে তিনি ধরা না-পড়েন সেই কারণে ডাকাতির গল্প ফাঁদেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত সাকিবের বিবাহবহির্ভূত সম্পর্ক ধরে ফেলেছিলেন তাঁর স্ত্রী। তা নিয়ে দু’জনের মধ্যে অশান্তি হয়। অভিযোগ, সেই অশান্তির জেরে স্ত্রীকে খুন করেন সাকিব। কিন্তু তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টায় একটি গল্প বোনেন তিনি।

পুলিশ সূত্রে খবর, খুনের পরই অভিযুক্ত চিৎকার চেঁচামেচি শুরু করেন। তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা এসে দেখেন সাকিব শোকাচ্ছন্ন হয়ে পড়েছেন। উন্মাদের মতো প্রলাপ বকছেন। পুলিশের কাছে অভিযুক্ত জানান, কালো পোশাক পরিহিত অজ্ঞাতপরিচয় ব্যক্তি ডাকাতির উদ্দেশে বাড়িতে ঢুকেছিলেন। স্ত্রীকে সামনে পেয়ে তাঁকে খুন করে পালান। পুলিশ প্রথমে তাঁর গল্প বিশ্বাস করে। তবে বার বার জেরায় বয়ানে অসঙ্গতি ধরা পড়ে। শেষপর্যন্ত পুলিশ সাকিবের বানানো গল্প ধরে ফেলে। জানা যায়, সাকিবের বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে দু’জনের মধ্যে অশান্তি লেগেই ছিল। ঘটনার দিনও স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হয়। অভিযোগ, রাতে ঘুমন্ত অবস্থায় স্ত্রীর গলা কাগজ কাটার ছুরি দিয়ে কেটে দেন সাকিব। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

Uttar Pradesh Man Arrested
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy