Advertisement
E-Paper

তব্বু ও অক্ষয়ের মধ্যে সমস্যা? ‘ভূত বাংলা’ থেকে বাদ দেওয়া হয়েছে অভিনেত্রীর দৃশ্য? আসল ঘটনা কী?

এই ছবিতে অক্ষয় কুমার ও তব্বু প্রায় ২৫ বছর পরে একসঙ্গে পর্দায় ফিরেছেন। ছবিটি মুক্তির আগে খবর ছড়িয়েছিল, তব্বুপ বেশ কিছু দৃশ্য কেটে দেওয়া হয়েছে। তাই নাকি তিনি বেশ অসন্তুষ্ট।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ মে ২০২৬ ১৯:০৩
ছবি নিয়ে মুখ খুললেন পরিচালক!

ছবি নিয়ে মুখ খুললেন পরিচালক! ছবি: সংগৃহীত।

প্রেক্ষাগৃহে চলছে ‘ভূত বাংলা’। দর্শকের থেকে আসছে মিশ্র প্রতিক্রিয়া। এই ছবিতে অক্ষয় কুমার ও তব্বু প্রায় ২৫ বছর পরে একসঙ্গে পর্দায় ফিরেছেন। ছবিটি মুক্তির আগে খবর ছড়িয়েছিল, তব্বুর বেশ কিছু দৃশ্য নাকি কেটে দেওয়া হয়েছে। তাই নাকি তিনি বেশ অসন্তুষ্ট। এমন খবরও ছড়ায় যে, তব্বুর দৃশ্য কেটে দেওয়ার নেপথ্যে নাকি রয়েছেন অক্ষয়। ছবির পরিচালক প্রিয়দর্শন এই বিষয়ে তৈরি হওয়া জল্পনা নিয়ে মুখ খুলেছেন।

এক সাক্ষাৎকারে প্রিয়দর্শনের দাবি, তিনি নিজেও জানেন না যে, এই নেতিবাচক খবর কে বা কারা ছড়িয়েছেন এবং তাঁদের উদ্দেশ্য কী? প্রিয়দর্শনের স্পষ্ট বক্তব্য, “তব্বু একদমই অসন্তুষ্ট নন। আমি ওঁর সঙ্গে আটটি ছবিতে কাজ করেছি। তিনি যদি অসন্তুষ্ট হতেন, তা হলে আমাকে অবশ্যই বলতেন।” বরং তিনি জানান, তব্বু তাঁর শুট করা সব কিছু নিয়েই নাকি বেশ খুশি।

এই গুজবগুলি উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে বলে মনে করেন প্রিয়দর্শন। তাঁর কথায়, “‘ভূত বাংলা’র পরিচালক তো আমি। কী রাখব আর কী রাখব না, সেটা আমিই ঠিক করি। ছবিটি সফল হয়েছে। তবুও কিছু লোক নেতিবাচকতা ছড়ানোর চেষ্টা করছে।”

অক্ষয় কুমার কি তব্বুর অংশ কাটতে বলেছিলেন? এই প্রসঙ্গে প্রিয়দর্শন বলেন, “অক্ষয় আমাকে কোনও অংশই কাটতে বলেননি। তিনি কখনওই এমন কিছু দাবি করেন না। আমি সততার সঙ্গে আমার কাজ করি। আর মুক্তির আগে প্রত্যেক অভিনেতা ছবিটা দেখে নেন। যারা এই ধরনের গুজব ছড়াচ্ছে, তাদের লজ্জা হওয়া উচিত।”

উল্লেখ্য, ‘ভূত বাংলা’ ছবিতে অক্ষয় ও তব্বু ছাড়াও অভিনয় করেছেন ওয়ামিকা গব্বী, রাজপাল যাদব, পরেশ রাওয়ালও।

Bhoot Bangla Akshay Kumar Tabbu
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy