Advertisement
E-Paper

ফাইনালের দিন বিশ্বকাপের একটি রীতি ভাঙতে পারেন ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্টের ইচ্ছায় আপত্তি করবে না ফিফাও!

ফিফার নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপ্রধান হিসাবে বিশ্বকাপ স্পর্শ করার অধিকার রয়েছে ডোনাল্ড ট্রাম্পের। সেই সুযোগ নিতে পারেন তিনি। যদিও বিশ্বকাপের পুরস্কার বিতরণী মঞ্চে রাষ্ট্রপ্রধান বা অন্য অতিথিরা থাকেন না।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জুন ২০২৬ ১১:৫২
picture of football

ফুটবল বিশ্বকাপের ট্রফি এবং ডোনাল্ড ট্রাম্প। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বিশ্বকাপ ফাইনালে রীতি ভাঙতে পারেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চ্যাম্পিয়ন দলের হাতে বিশ্বকাপ তুলে দেন ফিফা সভাপতি। এ বার জিয়ান্নি ইনফান্তিনোর পরিবর্তে ট্রাম্প নিজেই ট্রফি তুলে দিতে পারেন চ্যাম্পিয়নদের।

ট্রাম্প পুরস্কার বিতরণের প্রথা ভেঙে নিজে ট্রফি দিতে চাইলে ফিফা আপত্তি করবে না। আমেরিকার একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনই বলা হয়েছে। ফিফার নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপ্রধান হিসাবে বিশ্বকাপ স্পর্শ করার অধিকার রয়েছে ট্রাম্পের। সেই সুযোগ নিতে পারেন তিনি। প্রথা মতো বিশ্বকাপের পুরস্কার বিতরণী মঞ্চে রাষ্ট্রপ্রধান বা অন্য অতিথিরা থাকেন না। ফিফা কর্তারাই থাকেন। তারাই ফাইনালের দু’দলকে এবং অন্য ফুটবলারদের পুরস্কার দেন। এ বার তাঁদের সঙ্গে মঞ্চে থাকতে পারেন ট্রাম্পও। ফাইনালের দিন আয়োজক তিন দেশের রাষ্ট্রপ্রধান, প্রশাসনিক এবং ফুটবল কর্তাদের আমন্ত্রণ জানিয়েছে ফিফা। ট্রাম্পের মঞ্চে থাকা এখনও নিশ্চিত নয়। তবে ফিফা সূত্রে খবর, তিনি থাকতে চাইলে আপত্তি করা হবে না।

এর আগে ক্লাব ওয়ার্ল্ড কাপ ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে ছিলেন ট্রাম্প। চেলসি অধিনায়ক রিসি জেমসের হাতে ট্রফি তুলে দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্টই। নজির বিহীন সেই ঘটনা বিস্মিত করেছিল ফুটবল বিশ্বকে। ফুটবলারদের উচ্ছ্বাসের সময়ও ঠায় দাঁড়িয়েছিলেন মঞ্চে। সে কারণেই মনে করা হচ্ছে, এ বার বিশ্বকাপের প্রায় শতাব্দী প্রাচীন রীতিও ভেঙে যেতে পারে ট্রাম্পের ইচ্ছায়।

প্যারাগুয়ের বিরুদ্ধে আমেরিকার প্রথম ম্যাচ দেখতে স্টেডিয়ামে আসেননি ট্রাম্প। আশা করা হচ্ছে, দেশের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচে তিনি উপস্থিত থাকতে পারেন।

সংক্ষেপে
  • ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
  • ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
  • বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
সর্বশেষ
১ ঘণ্টা আগে
USA Donald Trump fifa
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy