Advertisement
E-Paper

‘অভিনয়টা তো আগে শিখুন, তার পর সব’, দিওয়ালি পার্টির পর দিশাকে নিয়ে হাসাহাসি!

নেটদুনিয়ায় ৫ কোটি ৪০ লক্ষ অনুসরণকারী রয়েছে দিশার। অনুরাগীর সংখ্যাই বেশি তার মধ্যে। তবে নিন্দকও কম নয়, বোঝা গেল। দিওয়ালি পার্টিতে এসে কটাক্ষের শিকার হলেন অভিনেত্রী।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২২ ১৩:৫৭
নাকে অস্ত্রোপচার করিয়েছেন কি সদ্য?

নাকে অস্ত্রোপচার করিয়েছেন কি সদ্য? ফাইল চিত্র।

সোনার সুতোয় নকশা তোলা উজ্জ্বল লালচে-গোলাপি লেহঙ্গা। সঙ্গে হল্টারনেক ব্লাউজ। হাতে সোনালি ক্লাচ ব্যাগ। একতা কপূরের দিওয়ালি পার্টিতে ঝলমল করছিলেন দিশা পটানি। তবে নিন্দকদের চোখ গেল অন্যত্র। গভীর বক্ষ বিভাজিকা নিয়ে কিছু ক্ষণ চর্চার পর, তাঁরা চলে গেলেন অভিনেত্রীর নাকে। নাকে অস্ত্রোপচার করিয়েছেন কি সদ্য? তা নিয়েই শুরু হল জল্পনা।

নেটদুনিয়ায় ৫ কোটি ৪০ লক্ষ অনুসরণকারী রয়েছে দিশার। অনুরাগীর সংখ্যাই বেশি তার মধ্যে। তবে নিন্দকও কম নয় বোঝা গেল। পার্টিতে দিশার ছবি দেখে কেউ কেউ মন্তব্য করলেন, “আগে অভিনয়টা শিখুন বোন।” কেউ আবার বললেন, “মুখে কিছু করিয়েছেন নাকি আবার? অন্য রকম লাগছে না? না কি আমার চোখের ভুল?” তাঁকে সমর্থন করে আর এক জন লিখলেন, “নাকে ফিলার দিয়েছেন, ঠিকই!” তখন এক জনের মন্তব্য, “এ দিক নেই, ও দিক আছে, সব ছবিই তো ফ্লপ!” এই নিয়ে হাসাহাসি চলতেই থাকে।

তবে অভিনেত্রীর যে কদর নেই, এমনটা নয়। ২০১৫ সালে তেলুগু ছবি ‘লোফার’ দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন দিশা। ২০১৬ সালে ‘বাগী ২’-তে নজরে আসেন। ২০২০ সালের মধ্যে ‘ভারত’, ‘মালং’-সহ একাধিক ছবিতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। কানাঘুষো শোনা যাচ্ছে, এ বার সুরিয়ার সঙ্গে একই ছবিতে কাজ করতে চলেছেন দিশা।

Disha Patani Bollywood Actor Trolled
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy