Advertisement
E-Paper

শ্রদ্ধা কপূর, ক্যাটরিনা কইফ... এই সব বলি নায়িকাদের গ্ল্যামারাস মায়েদের চেনেন?

এইসব বলিউড অভিনেত্রীদের কে না চেনে! কিন্তু এঁদের গ্ল্যামারাস মায়েদের চেনেন কি?

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ মার্চ ২০২০ ১৬:১৩
এইসব বলিউড অভিনেত্রীদের কে না চেনে! কিন্তু এঁদের গ্ল্যামারাস মায়েদের চেনেন কি?
০১ / ১৩

দীপিকা পাডুকোন: দীপিকা তাঁর বাবা-মায়ের খুবই ঘনিষ্ঠ। অনেক সাক্ষাত্কারেও দীপিকা নিজে এ কথা বলেছেন। বাবা প্রকাশ পাডুকোন খুবই পরিচিত মুখ। কিন্তু অনেকেই তাঁর মাকে চেনেন না। দীপিকার মায়ের নাম উজ্জ্বলা পাডুকোন। বলি নায়িকা বহু বার বলেছেন যে, মা তাঁর খুবই ভাল বন্ধু। দীপিকার আউটডোর শুটিংয়ে বেশির ভাগ সময়ই মা তাঁর সঙ্গে যান।
০২ / ১৩

বলিউড কুইন আলিয়া ভট্টের মা সোনি রাজদান। সোনি রাজদান নিজেও টেলিভিশন এবং থিয়েটার অভিনেত্রী। মায়ের থেকেই লুক আর ফ্যাশন সম্পর্কে বহু টিপস পান বলে জানিয়েছেন আলিয়া।
০৩ / ১৩

শিবাঙ্গী কোলাপুরি। অনেক বলিউড ফিল্মেই তাঁকে দেখা গিয়েছে। এক সময়ে ফিল্মে মুখ্য ভূমিকায় ছিলেন তিনি। সেই শিবাঙ্গী কোলাপুরির মেয়ে কে জানেন? শ্রদ্ধা কপূর।
০৪ / ১৩

সারা আলি খানের মা কে? তা আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। অমৃতা সিংহের মেয়েই যে সারা আলি খান তা সকলেরই জানা। অমৃতা সিংহ শুধু সৌন্দর্য আর গ্ল্যামারের জন্যই পরিচিত ছিল না। তাঁর অভিনয় দক্ষতাও ছিল অসামান্য। সারা আলিও মাকেই অনুসরণ করে চলেছেন।
০৫ / ১৩

বলিউডের নতুন মুখ অনন্যা পাণ্ড্যে তাঁর মা ভাবনা পাণ্ড্যের আশীর্বাদপুষ্ট। ভীষণ ট্যালেন্টেড মা ভাবনা নিজে একজন ফ্যাশন ডিজাইনার।
০৬ / ১৩

সোনম এবং রিয়া, এই দুই প্রতিভাময়ীর মা হলেন সুনীতা কপূর। বাবা অনিল কপূরের প্রিন্সেস সোনম কিন্তু মা সুনীতার ক্ষেত্রে খুবই পজেসিভ।
০৭ / ১৩

প্রিয়ঙ্কা চোপড়ার মা মধু চোপড়া। মায়ের থেকেই এই সৌন্দর্য পেয়েছেন প্রিয়ঙ্কা। মা মধু চোপড়ার সঙ্গে ঘনিষ্ঠতাও খুব বেশি তাঁর।
০৮ / ১৩

ক্যাটরিনা কইফের মা হলেন সুজেন টারকোয়েট। জন্মসূত্রে বিদেশি ক্যাটরিনা বলিউডে তাঁর সাফল্যের পিছনে মায়ের অবদান কখনও অস্বীকার করেন না। মা ছিলেন ব্রিটেনের আইনজীবী এবং সমাজকর্মী। মা-ই তাঁর শিক্ষক এবং বন্ধু।
০৯ / ১৩

মানা শেট্টি নিজে একজন সফল ব্যবসায়ী। আর মেয়ে আথিয়া শেট্টি কিন্তু বলিউড অভিনেত্রী।
১০ / ১৩

মায়ের মতো বলিউডে অতটা সফল কেরিয়ার গড়ে ওঠেনি টুইঙ্কল খন্নার। এমনকি হলিউডেও কাজ করছেন ডিম্পল কাপাডিয়া।
১১ / ১৩

একই ভাবে মা শর্মিলা ঠাকুরের মতো সৌন্দর্য পেলেও অভিনয়ে বলিউডে তেমন প্রভাব ফেলতে পারেননি সোহা আলি খান।
১২ / ১৩

সোনাক্ষী সিন্‌হার মা পুনম সিন্‌হাও বেশ কিছু বলিউড ফিল্মে অভিনয় করেছেন। রুচিশীলতা এবং সৌন্দর্য মায়ের থেকেই প্রাপ্তি সোনাক্ষীর।
১৩ / ১৩

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও গ্যালারি

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy