Advertisement
E-Paper

কাঁধ থেকে খসে পড়ছে জামার ফিতে, ‘রাতপোশাক’ পরেই অনুষ্ঠানে? অস্বস্তিতে একতা, মুহূর্তে কী করলেন প্রযোজক?

মঙ্গলবার অভিনেত্রী অনীতা হসনন্দানীর জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে পোশাক নিয়ে অস্বস্তিতে পড়েন একতা। ছবিশিকারিদের সামনে পোজ দিতে গিয়ে কাঁধ কী হল?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ১৭:২৬
পোশাক নিয়ে অস্বস্তি একতা কপূর।

পোশাক নিয়ে অস্বস্তি একতা কপূর। ছবি: সংগৃহীত।

বলিউডের বর্ষীয়ান তারকা জীতেন্দ্রের কন্যা তিনি। যদিও বিনোদনজগতে নিজেকে প্রতিষ্ঠা করেছেন নিজ মেধা ও পরিশ্রমের জোরে। টেলিভিশনের একাধিক জনপ্রিয় ধারাবাহিকের প্রযোজক একতা কপূর। ছোটপর্দার পরে বলিউডে নিজের জায়গা তৈরি করেছেন একতা। ‘ড্রিম গার্ল’, ‘বীরে দি ওয়েডিং’, ‘কাঁঠাল’-এর মতো ছবির প্রযোজনা করেছে তাঁর সংস্থা ‘বালাজি মোশন পিকচার্স’। সেই একতাই এ বার অনুরাগীদের রোষের মুখে পড়লেন।

১৪ এপ্রিল ছিল অভিনেত্রী অনীতা হসনন্দানীর ৪২ বছরের জন্মদিন। একতার ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশনে আত্মপ্রকাশ অভিনেত্রীর। তার পরে একতার সিনেমায় মুখ্য চরিত্রে দেখা গিয়েছে অনীতাকে। দীর্ঘ দিনের বন্ধুত্ব একতা ও অনীতার। মঙ্গলবার তাঁর জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে পোশাক নিয়ে অস্বস্তিতে পড়েন একতা। ছবিশিকারিদের সামনে পোজ দিতে গিয়ে কাঁধ থেকে সরে যায় পোশাকের সুরু ফিতে। ক্ষণিকের মধ্যে পোশাক ঠিক করতে করতেই দ্রুত বেরিয়ে যান তিনি। একতা অনুষ্ঠানে পরেছিলেন মাটি ছোঁয়া একটি লাল রঙের পোশাক। যদিও নেটাগরিকদের দাবি, তিনি নাকি ‘রাতপোশাক’ পরেই জন্মদিনের অনুষ্ঠানে চলে এসেছেন!

যদিও এই প্রথমবার নয়, পোশক নিয়ে বার বার অস্বস্তিতে পড়েছেন তিনি। মাসকয়েক আগে স্নিকার্স ও কালো রঙের হাফপ্যান্ট পরেই সিদ্ধিবিনায়ক মন্দিরের চত্বরে দেখা গিয়েছিল তাঁকে। এই পোশাকে একতার ছবি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তেই শুরু হয় সমালোচনার ঝড়। ধর্মীয় স্থানের জন্য এমন পোশাক কি আদৌ উপযুক্ত? প্রশ্ন তোলেন নেটাগরিকেরা। এ ছাড়াও একটি রিয়্যালিটি শোয়ের মঞ্চে তাঁর পোশাক নির্বাচন নিয়ে সমালোচনার ঝড় ওঠে। এ বার ফের নেটগরিকের একাংশ বলেন, ‘‘একতা মনে হয় দৃষ্টি আকর্ষণের জন্যই এমন পোশাক পরেন।’’ অনেকেই তাঁর সমালোচনা করেছেন।

Advertisement
Ekta Kapoor Bollywood Star Viral Video
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy