Advertisement
E-Paper

কলকাতায় এসে আশ্রয় নেন শপিং মলের শৌচালয়ে? আশঙ্কা ছিল পদপিষ্ট হওয়ার! কী এমন ঘটে ইমরানের সঙ্গে?

‘জন্নত’ ছবিতে ক্রিকেটের ‘বুকি’র চরিত্রে হইচই ফেলে দেন ইমরান। কলকাতায় এসেছিলেন সেই সময়ে। তখন নাকি এমনই পরিস্থিতি হয় যে, শপিং মলের শৌচালয়ে লুকিয়ে থাকতে হয় অভিনেতাকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মে ২০২৬ ১৮:৪৬
ইমরান হাশমি।

ইমরান হাশমি। ছবি: সংগৃহীত।

‘আশিক বনায়া আপনে’ ছবির মাধ্যমে ঘরে ঘরে পরিচিত হয়ে ওঠেন ইমরান হাশমী। সেই সময়ে ইমরানের ছবি থেকে গান— সবই হিট। তবে ইমরানের অভিনয়জীবনের মোড় ঘুরিয়ে দেয় ‘জন্নত’ ছবিটি। ক্রিকেটের ‘বুকি’র চরিত্রে হইচই ফেলে দেন ইমরান। কলকাতায় এসেছিলেন সেই সময়ে। তখন নাকি এমনই পরিস্থিতি হয় যে, শপিং মলের শৌচালয়ে লুকিয়ে থাকতে হয় অভিনেতাকে।

২০০৮ সালের মে মাসে ছবির প্রচারে কলকাতায় আসেন ইমরান। সেই সময়ে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান চলছিল। কলকাতার একটি শপিং মলে অনুরাগীদের সঙ্গে দেখা-সাক্ষাৎ করার কথা ছিল ইমরানের। সঠিক সময়ে পৌঁছে যান অভিনেতা। কিছু অনুরাগীদের সঙ্গেও কথা বলেন। কিন্তু, হঠাৎই বাড়তে থাকে ভিড়। দর্শকের মুখে শুধুই তখন ইমরানের নাম। সকলেই তাঁকে অন্তত একঝলক দেখতে চান। ধীরে ধীরে ভিড় বাড়তে বাড়তে এমন অবস্থায় দাঁড়ায় যে, প্রায় পদপিষ্ট হওয়ার মতো অবস্থা হয়। শেষমেশ পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

ইমরানের কথায়, ‘‘প্রথম থেকেই দেখছিলাম দর্শক খুবই উৎসাহিত ছিলেন আমাকে নিয়ে। বার বার আমার নাম ধরে ডাকতে থাকেন তাঁরা। আমি ভাবতে পারিনি যে, একটা চরিত্র এমন জনপ্রিয়তা এনে দেবে। দর্শকের ভিড় বাড়তে শুরু করলে শপিং মলের মালিক এসে আমাকে শৌচালয়ে ঢুকিয়ে দেন। আমি রীতিমতো সেখানে আটকে ছিলাম। ভিতর থেকেই শুনছিলাম যে, লোকে আমার নাম ধরে ডাকছেন। কলকাতায় এসে সেই বার জনপ্রিয়তার আঁচ পেয়েছিলাম।’’ ইমরান জানান, অল্প ভয় পেয়ে গেলেও, সে দিনের ঘটনা সারাজীবন মনে রয়ে গিয়েছে তাঁর।

Emraan Hashmi Bollywood Actor Bollywood News
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy