Advertisement
E-Paper

লাল পোশাকে আরও উজ্জ্বল স্ফীতোদর, মাতৃত্বের ঘোষণার পর প্রথম বার প্রকাশ্যে অ্যানি হ্যাথাওয়ে

লাল ডিজ়াইনার পোশাকে ধরা দিলেন অভিনেত্রী অ্যানি হ্যাথাওয়ে। পরিচালক ক্রিস্টোফার নোলানের আসন্ন ছবি ‘দ্য ওডিসি’র প্রচারে নিউ ইয়র্কের রাস্তায় দেখা গিয়েছে অ্যানিকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুলাই ২০২৬ ১৯:১৩
অ্যানি হ্যাথাওয়ের লুকে মুগ্ধ দর্শক।

অ্যানি হ্যাথাওয়ের লুকে মুগ্ধ দর্শক। ছবি: সংগৃহীত।

নায়িকাদের মাতৃত্ব মানে শুধুই ঢিলেঢালা পোশাকে স্ফীতোদর ঢাকার চেষ্টা—এই ভাবনা অনেক দিনই বদলেছে। তা আরও স্পষ্ট হল অ্যানি হ্যাথাওয়ের নতুন ছবি প্রকাশ্যে আসার পরে। তৃতীয় বার মা হচ্ছেন অ্যানি হ্যাথাওয়ে। কিছু দিন আগে অভিনব কায়দায় আবার মা হওয়ার সুখবর জানিয়েছেন নায়িকা।

লাল ডিজ়াইনার পোশাকে ধরা দিলেন অভিনেত্রী। পরিচালক ক্রিস্টোফার নোলানের আসন্ন ছবি ‘দ্য ওডিসি’র প্রচারে নিউ ইয়র্কের রাস্তায় দেখা গিয়েছে অ্যানিকে। আর সেই উপস্থিতিতেই ফ্যাশনপ্রেমীদের আলোচনার কেন্দ্রে উঠে আসে তাঁর পোশাক। উজ্জ্বল লাল রঙের সাজে মাতৃত্বের সৌন্দর্যকে অন্য মাত্রা দিয়েছেন তিনি।

নায়িকার পরনে ছিল একটি আকর্ষণীয় ‘জাম্পস্যুট’। পোশাকটির উপরের অংশে ছিল ফুল-স্লিভ নকশা এবং ‘পেপলম কাট’, যা গোটা সাজে এনে দিয়েছে আভিজাত্য ও আধুনিকতার ছোঁয়া।

অ্যানির এই স্টাইলিংয়ের দায়িত্বে ছিলেন দীর্ঘদিনের সহযোগী ও তারকা স্টাইলিস্ট এরিন ওয়ালশ। পোশাকের সঙ্গে তিনি বেছে নিয়েছেন মানানসই অলঙ্কার। গলায় সোনার চোকার, হাতে ঘড়ি, সঙ্গে সোনার কানের দুল, নজরকাড়া ককটেল রিং এবং কালো সানগ্লাস— প্রতিটি জিনিসই পোশাকের সৌন্দর্যকে আরও উজ্জ্বল করে তোলে।

ব্যক্তিগত জীবনে তৃতীয় সন্তানের অপেক্ষায় থাকলেও কাজের ব্যস্ততায় এতটুকু ভাটা পড়েনি অ্যানি হ্যাথাওয়ের। বরং ২০২৬ সাল অভিনেত্রীর অভিনয়জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বছর বলেই মনে করছেন সকলে। একের পর এক বড় বাজেটের ছবিতে অভিনয় করার পাশাপাশি নানা আন্তর্জাতিক ব্র্যান্ডের প্রচারের কাজ করতেও নিয়মিত দেখা যাচ্ছে তাঁকে।

পরিচালক ক্রিস্টোফার নোলানের ছবি ‘দ্য ওডিসি’-তে অ্যানির পাশাপাশি অভিনয় করছেন ম্যাট ডেমন, টম হল্যান্ড, জ়েন্ডায়া, লুপিতা নিয়ং'ও, রবার্ট প্যাটিনসন, শার্লিজ় থেরনের মতো একঝাঁক তারকা। মুক্তির আগেই ছবিটি ঘিরে বিশ্বের সিনেমাপ্রেমীদের উৎসাহ তুঙ্গে।

এর পাশাপাশি প্রায় দুই দশক পর ফিরেছে ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’। জনপ্রিয় সেই ছবির সিক্যুয়েলে আবার অ্যান্ড্রিয়া 'অ্যান্ডি' স্যাক্স চরিত্রে দেখা গিয়েছে অ্যানিকে। তাঁর সঙ্গে পর্দায় ফিরেছেন মেরিল স্ট্রিপ, এমিলি ব্লান্ট এবং স্ট্যানলি টুচির মতো পরিচিত মুখও। প্রথম ছবির বিপুল জনপ্রিয়তার কারণে এই সিক্যুয়েল ঘিরেও দর্শকের উন্মাদনা ছিল তুঙ্গে। সব মিলিয়ে ২০২৬ সাল অ্যানি হ্যাথাওয়ের জন্য নিঃসন্দেহে এক ব্যস্ত ও তাৎপর্যপূর্ণ বছর।

Bollywood Hollywood Pregnancy

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy