Advertisement
E-Paper

অন্ধকারে ক্যাফের ভিতর ঘনিষ্ঠ চেতন-সিয়া, জড়িয়ে একে অপরকে! কেতন খুনের কয়েক সপ্তাহ আগের ভিডিয়ো প্রকাশ্যে

ভাইরাল সেই ভিডিয়োই দেখা গিয়েছে, একটি ক্যাফের ভিতরে পাশাপাশি বসে রয়েছেন সিয়া এবং চেতন। দু’জনের পরনেই টি-শার্ট। উভয়কেই প্রফুল্ল দেখাচ্ছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুলাই ২০২৬ ১৯:১২
Siya-Chetan seen hugging at a cafe late night weeks before Ketan Agarwal’s Death

ছবি: এক্স থেকে নেওয়া।

পুণের ব্যবসায়ী-পুত্র কেতন অগ্রবালকে হত্যার কয়েক সপ্তাহ আগেই গভীর রাতে একটি ক্যাফেতে প্রেমিক চেতন চৌধরীর সঙ্গে দেখা করেছিলেন সিয়া গোয়ল। সেখানে একে অপরকে জড়িয়ে নিজেদের ক্যামেরাবন্দিও করেন সিয়া-চেতন। তাঁদের সেই সাক্ষাতের একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়োটি সম্পর্কে মন্তব্য করতে রাজি হয়নি সিয়ার পরিবারও।

ভাইরাল সেই ভিডিয়োই দেখা গিয়েছে, একটি ক্যাফের ভিতরে পাশাপাশি বসে রয়েছেন সিয়া এবং চেতন। দু’জনের পরনেই টি-শার্ট। উভয়কেই প্রফুল্ল দেখাচ্ছে। এর পর সিয়া চেতনের হাত নিজের কাঁধের উপর নিয়ে আসেন, যা অনেকটা একে অপরকে জড়িয়ে ধরার ভঙ্গির মতো ছিল। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

দাবি করা হচ্ছে, ভিডিয়োটি ২৩ মে রাত সাড়ে ৯টার দিকে ক্যামেরাবন্দি করা হয়েছে। অর্থাৎ, কেতনকে খুনের কয়েক সপ্তাহ আগেই রাতে মহারাষ্ট্রের একটি ক্যাফেতে দেখা করেছিলেন চেতন-সিয়া। ঘনিষ্ঠ অবস্থায় একে অপরকে জড়িয়ে বসেওছিলেন। সিয়ার বাবা-মা সংবাদমাধ্যমে জানিয়েছিলেন যে, চেতনের সঙ্গে সিয়ার কোনও প্রেমের সম্পর্ক ছিল না। কেবল বন্ধু ছিলেন তাঁরা। কিন্তু নিহত কেতনের পরিবারের দাবি অন্য। সম্প্রতি প্রকাশ্যে আসা ভিডিয়োটি কেতনের পরিবারের সেই অভিযোগকে আরও জোরালো করতে পারে যে, ফেব্রুয়ারিতে কেতন এবং সিয়ার বাগ্‌দান হওয়ার পরেও চেতনের সঙ্গে প্রেমের সম্পর্ক বজায় রেখেছিলেন সিয়া। ইতিমধ্যেই ভিডিয়োটির সত্যতা এবং প্রাসঙ্গিকতা যাচাই করা হচ্ছে। তদন্তের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে বলেও মনে করা হচ্ছে। উল্লেখ্য, ইতিমধ্যেই সিয়া এবং চেতনের অনেক ছবি ও ভিডিয়ো সমাজমাধ্যম ছড়িয়ে পড়েছে। সেখানেই নবতম সংযোজন ক্যাফের ভিডিয়োটি।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘অক্ষয় সাবলে’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার বিরক্তি প্রকাশ করেছেন অনেকে। দোষীদের শাস্তির দাবিতেও সরব হয়েছেন নেটাগরিকদের একাংশ।

গত ১৮ জুন পুণের লোহাগড় দুর্গ থেকে খাদে পড়ে মৃত্যু হয় কেতনের। প্রাথমিক ভাবে একে দুর্ঘটনা বলে মনে করেছিল পুলিশ। পরে খুনের বিষয়টি প্রকাশ্যে আসে। অভিযোগ, সিয়া এবং তাঁর প্রেমিক চেতন পরিকল্পনা করে এই হত্যা করেছেন। ধাক্কা মেরে খাদে ফেলে দেওয়া হয়েছে কেতনকে। দু’জনকেই খুন এবং ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। আপাতত তাঁরা পুলিশি হেফাজতে রয়েছেন। সূত্রের দাবি, খুনের কথা প্রথম কার মাথায় এসেছিল, তা নিয়ে জেরার মুখে পরস্পরকে দোষারোপ করছেন সিয়া এবং চেতন।

Viral Video Pune Murder Case

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy