Advertisement
E-Paper

শাহরুখকে জোর করে পোশাক খুলতে বাধ্য করতেন ফারহা খান! কিন্তু কেন?

ফারহা খান নিজের কাজ নিয়ে বেশ খুঁতখুঁতে। কিন্তু তার জন্য প্রতি সপ্তাহে পোশাক খুলতে হত স্বয়ং শাহরুখকে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২২ ১৮:৩০
‘ম্যায় হু না’-র পর এই ছবিতে কাজ করে শাহরুখ-ফারহা।

‘ম্যায় হু না’-র পর এই ছবিতে কাজ করে শাহরুখ-ফারহা। ফাইল চিত্র।

এই মুহূর্তে ‘পঠন’ ছবির জন্য নির্মেদ শরীরে আলোড়ন ফেলেছেন শাহরুখ খান। তবে প্রায় ১৫ বছর আগে ‘ওম শান্তি ওম’ ছবির জন্য সিক্স প্যাক অ্যাবস বানান শাহরুক খান। ‘দরদে ডিস্কো’ গানে শাহরুখের নিমের্দ, পেশিবহুল শরীর মাথায় সেফটি হেলমেট। সেই প্রথম বার তাঁর শরীরী আবেদন বড় পর্দায় দেখেছিল দর্শকরা। তবে জানেন কি, ওম শান্তি ওম ছবির সেটে প্রতি সপ্তাহে শাহরুখকে পোশাক খুলতে বাধ্য করতেন ফারহা খান।

শাহরুখ-ফারহার বন্ধুত্ব অনেক দিনের। ফারহার পরিচলনায় যে ক’টি ছবি করেছেন তাঁর সবক’টি সুপার ডুপার হিট। ‘ম্যায় হু না’-র পর এই ছবিতে কাজ করে শাহরুখ-ফারহা। ‘ওম শান্তি ওম’ মুক্তি পায় ২০০৭ সালে ৯ নভেম্বর। বক্স অফিসে রেকর্ড ব্যবসা করে এই ছবি। আর এই ছবিতে এক কথায় মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছিল শাহরুখকে।

এই ছবির চিত্রনাট্যকার মুস্তাক শেখ জানান, ফারহা খান প্রতি সপ্তাহে শাহরুখের পোশাক খুলিয়ে অ্যাবস দেখতেন। তবে মাত্র তিন মাসের মধ্যে অঘটন ঘটালেন কিং খান। যেমনটা ফারহা চাইছিলেন ‘দরদে ডিস্কো’ গানের জন্য তেমন ভাবে ফারহার সামনে এলেন শাহরুখ। তবে ওই চেহারা পেতে বেশ ঝক্কি পোহাতে হয়েছিল শাহরুখকে। শুটের ফাঁকে বিশ্রাম নয়, সেই সময়টা পর্যন্ত শরীরচর্চা করতে হয় তাঁকে। তবে তাঁর এই পরিশ্রম যে সফল হয়েছিল, তার প্রমাণ সে বছরের বক্স অফিস রিপোর্ট।

Shah Rukh Khan farah khan Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy