Advertisement
E-Paper

পিঠের ব্যথা থেকে চিরতরে মুক্তি, জাদু করবে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল, কোন কোনটি মিশিয়ে বানাবেন

পিঠের ব্যথার সমস্যা ঘরে ঘরে। পিঠের নীচের দিকে, কোমর ও ঘাড়ের যন্ত্রণায় নাজেহাল অনেকে। ব্যথানাশক ওষুধ খেয়েও কাজ হয় না। সে ক্ষেত্রে ব্যথা কমানোর মোক্ষম দাওয়াই হতে পারে এসেনশিয়াল অয়েল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জুন ২০২৬ ১৭:৫৭
পিঠের ব্যথা নির্মূল করবে এসেশিয়াল অয়েল, কোনটির সঙ্গে কোনটি মিশিয়ে মাখলে উপকার হবে?

পিঠের ব্যথা নির্মূল করবে এসেশিয়াল অয়েল, কোনটির সঙ্গে কোনটি মিশিয়ে মাখলে উপকার হবে? ছবি: ফ্রিপিক।

বাড়ি থেকে অফিসের কাজের ব্যস্ত জীবনের মাঝে সকালে বা বিকেলে ৪০-৪৫ মিনিট সময় বার করা কি চাট্টিখানি কথা! কী ধরনের ব্যায়াম করা ভাল, তা খুঁজে বার করতেই সময় চলে যায়। এ দিকে অফিসে টানা ৮-৯ ঘণ্টা বসে কাজে শরীরের যে কত ক্ষতি হচ্ছে, তা বলার নয়। পিঠ-কোমরের ব্যথা দিন দিন বাড়ছে। কমবয়সিরাই বেশি ভুক্তভোগী। কিন্তু যখন ওষুধ আর কাজ করে না এবং ব্যথাও ক্রনিক হতে শুরু করে, তখন চিকিৎসকের কাছে যাওয়া ছাড়া গতি থাকে না।

নাছোড়বান্দা এই ব্যথা কমাতে ব্যথানাশক ওষুধ খেয়েও কাজ হয় না। পিঠে-কোমরে ‘হটব্যাগ’ দিলে সাময়িক আরাম পাওয়া যায়। তা হলে এই ব্যথা সারবে কী করে? চিকিৎসকেরা বলছেন, উপায় আছে। ব্যথাবেদনাকে জব্দ করতে পারে ‘এসেনশিয়াল অয়েল’।

পিঠের ব্যথা কমানোর সহজ উপায়

ইউক্যালিপটাস ও পেপারমিন্ট অয়েল

পিঠ-কোমরের ব্যথায় খুব আরাম দেয় ইউক্যালিপটাস অয়েল। ইউক্যালিপটাস গাছের পাতার থেকে যে তেল পাওয়া যায়, তার মধ্যে রয়েছে অনেক ঔষধি গুণ। এর সঙ্গে কয়েকফোঁটা পেপারমিন্ট অয়েল মিশিয়ে ভাল করে পিঠ ও কোমরে মালিশ করত পারেন। তবে দুই প্রকার এসেনশিয়াল অয়েলই নারকেল তেলের সঙ্গে মিশিয়ে মাখতে হবে। সরাসরি ব্যবহার করবেন না।

রোজ়মেরি ও ল্যাভেন্ডার তেল

গাঁটে গাঁটে ব্যথা হলে রোজ়মেরি তেল লাগাতে পারেন। পেশির প্রদাহ, পেশিতে টান ধরে যাওয়ার সমস্যা থেকে রেহাই দিতে পারে এই তেল। রোজ়মেরি তেল রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে। এর সঙ্গে ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে নিলে পেশিতে টান ধরা, খিঁচুনিও কমে যায়। ফলে ব্যথা এক জায়গায় থমকে থাকতে পারে না।

আদা তেল

আদার গুণাগুণ সম্পর্কে অনেকেই জানেন। কিন্তু জানেন কি, আদার তেলও কিন্তু সমান উপকারী? অ্যালিসিন, সেলেনিয়াম, ভিটামিন সি-র মতো নানা উপকারী উপাদানে ভরপুর এই তেল। আদা তেলের অন্যতম একটি স্বাস্থ্যগুণ হল পেশি, হাঁটুর ব্যথা উপশম করা।

Back Pain Problem Lower Back Pain
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy