Advertisement
E-Paper

Ranveer singh: মহিলাদের অনুভূতিতে আঘাত! রণবীরের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করল মুম্বই পুলিশ

রণবীরের সাম্প্রতিক নিরাবরণ ফটোশ্যুট নিয়ে অভিযোগ দায়ের করেছিলেন এক মহিলা আইনজীবী। সেই অভিযোগ নথিভুক্ত করল পুলিশ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২২ ১২:৫৮
 শালীনতার সীমা লঙ্ঘন করেছেন রণবীর?

শালীনতার সীমা লঙ্ঘন করেছেন রণবীর?

শালীনতার সীমা লঙ্ঘন করেছেন রণবীর সিংহ। মহিলাদের মূল্যবোধ, অনুভূতিতে আঘাত হেনেছেন— এই অভিযোগে মুম্বইয়ের শহরতলির এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। সপ্তাহের প্রথম দিনে সে নিয়ে হইচই। তবে পুলিশের তরফেও এই অভিযোগ স্বীকার করা হল। এক মহিলা আইনজীবীর দায়ের করা অভিযোগ এফ আই আর হিসাবে নথিভুক্ত করল মুম্বইয়ের চেম্বুর থানার পুলিশ।

কারও রোমাঞ্চে, কারও বিবমিষায়— এখনও চর্চার কেন্দ্রে রণবীর সিংহের নিরাবরণ ছবির সিরিজ। অভিনেতার পক্ষে এ কাজ উচিত না অনুচিত, এই বিতর্ক উঠতে উঠতেও এক প্রকার ধামাচাপা পড়ে গিয়েছিল প্রশংসার তোড়ে। তবে সোমবার বড়সড় প্রতিবাদ এল মহিলামহল থেকেই।

নারীর অনুভূতিতে আঘাত করেছেন রণবীর! এমনটাই অভিযোগ উঠছে। মুম্বই পুলিশের কাছে তাঁর সাম্প্রতিক নিরাবরণ ফটোশ্যুট নিয়ে অভিযোগ দায়ের করেছেন নারীবাদীরা।

অনাবৃত দেহে কাশ্মীরি গালিচায় আধশোয়া হয়ে ছিলেন রণবীর। চোখেমুখে আবেদন। একগুচ্ছ ছবিতে সে ভাবেই ধরা দিয়েছেন ‘বাজিরাও’। সেই ছবি প্রকাশ্যে আসার পর তুমুল হইচই শুরু হলে অভিনেতা বলেছিলেন, হাজার হাজার মানুষের সামনে অনাবৃত হতে তাঁর কোনও জড়তা নেই।

তবে সেই কথা কি বুক বাজিয়ে কোনও মহিলা বলতে পারতেন? প্রশ্ন করেছিলেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী-সহ আরও বেশ কিছু তারকা। ছবিগুলো প্রকাশ্যে আসতে সেই প্রশ্নটাই তুলে ধরেছিলেন তাঁরা। কারণ নারী এমন করলেই সর্বনাশ হয়ে যেত! ঢিঢি পড়ে যেত সমাজে। আর রণবীর পুরুষ বলেই বেঁচে গেলেন?

তবে রণবীর যে অত সহজে রেহাই পাবেন না, তা এ বার বুঝিয়ে দিলেন নারীবাদীরাও। যদি এ কাজ মহিলাদের পক্ষে অশোভন হয়, তবে পুরুষ হয়ে তাঁকেও জবাবদিহি করতে হবে— এমনই দাবি জানালেন একাংশ।

Ranveer Singh nude picture FIR
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy