Advertisement
E-Paper

গৌরীর সঙ্গে প্রেম, প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক! তাঁরা ছাড়াও আরও ৫ নারীর সঙ্গে নাম জড়ায় আমিরের

প্রাক্তন দুই স্ত্রী রিনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে এখনও সুসম্পর্ক বজায় রেখেছেন তিনি। তবে তাঁরা ছাড়াও আমিরের নাম জড়ায় আরও পাঁচ নারীর সঙ্গে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ২১:৩৯
আমিরের জীবনে এই পাঁচ নারী কারা?

আমিরের জীবনে এই পাঁচ নারী কারা? ছবি: সংগৃহীত।

গৌরী স্প্র্যাটের সঙ্গে বর্তমানে সম্পর্কে রয়েছেন আমির খান। গত বছর নিজের ৬০ বছরের জন্মদিনে প্রেমিকার সঙ্গে পরিচয় করিয়েছিলেন তিনি। তবে প্রাক্তন দুই স্ত্রী রিনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে এখনও সুসম্পর্ক বজায় রেখেছেন তিনি। তবে এই তিন নারী ছাড়াও আমিরের নাম জড়িয়েছে আরও পাঁচ নারীর সঙ্গে।

২০০০ সালে ‘দিল চাহতা হ্যায়’ ছবির সাফল্যের পরে প্রীতি জ়িন্টার সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল আমিরের। এমন খবরও ছড়িয়েছিল, তাঁরা গোপনে বিয়ে সেরেছেন। এই ছবির পরেই রিনা দত্তের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছিল আমিরের। তাই সেই জল্পনা আরও ঘনীভূত হয়েছিল।

এর আগে ‘দিল হ্যায় কে মানতা নেহি’ ছবিতে পূজা ভট্টের সঙ্গে আমিরের রসায়ন নিয়ে আলোচনা হয়েছিল। বলিউডের দিকে দিকে তাঁদের প্রেমের খবর ছড়িয়ে পড়েছিল। তবে তাঁরা কখনও সেই সম্পর্ক নিয়ে কথা বলেননি। পরে এক সাক্ষাৎকারে পূজা জানিয়েছিলেন, আমিরের সঙ্গে তাঁর বন্ধুর মতোই সম্পর্ক ছিল।

Advertisement

১৯৯৫ সালে ‘বাজ়ি’ ছবিতে মমতা কুলকার্ণীর সঙ্গে জুটি বেঁধেছিলেন আমির। শুটিং চলাকালীন তাঁদের সম্পর্কে নাকি ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল।

ব্রিটিশ সাংবাদিক জেসিকা হাইনসের সঙ্গেও সম্পর্কের গুঞ্জন বলিউডে ঝড় তুলেছিল। নব্বইয়ের দশকে নাকি এই সম্পর্ক তৈরি হয়েছিল। ২০০৫ সালে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল যেখানে দাবি করা হয়েছিল, আমির ও জেসিকা নাকি একত্রবাসে ছিলেন এবং তাঁদের একটি সন্তানও রয়েছে। তবে এই গুঞ্জনে কখনও কোনও প্রতিক্রিয়া দেননি আমির।

এই চার নারী ছাড়াও ‘দঙ্গল’ ছবির অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গেও সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পরে।

Aamir Khan Gauri Spratt Kiran rao Preity Zinta Mamta Kulkarni
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy