Advertisement
E-Paper

লকডাউনে গৃহবন্দি নেহা এবং অঙ্গদ! ছবিতে ধরা পড়বে সংসার জীবনের খুঁটিনাটি

প্রায় পাঁচ বছর হয়ে গেল সংসার পেতেছেন নেহা ধুপিয়া এবং অঙ্গদ বেদি। কিন্তু এবারে তাঁরা বড় পর্দায় সংসার বাঁধতে চলেছেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:০৩
photo of Bollywood Actor Angad Bedi and Neha Dhupia

প্রায় ৯ বছর পর আরও একবার একসঙ্গে শুটিং ফ্লোরে দেখা যাবে নেহা ধুপিয়া এবং অঙ্গদ বেদিকে। ফাইল চিত্র।

নেহা ধুপিয়া এবং অঙ্গদ বেদি— বলিপাড়ার অন্যতম জনপ্রিয় জুটি। তাঁদের আগে বড় পর্দায়ও দেখেছেন দর্শক। ‘রঙ্গীলে’ এবং ‘উঙ্গলি’ এই দুই ছবিতেই তাঁদের একসঙ্গে দেখেছেন দর্শক। ২০১৪ সালে ক্যামেরার সামনে একসঙ্গে ধরা দিয়েছিলেন তাঁরা। প্রায় ৯ বছর পর আরও একবার একসঙ্গে শুটিং ফ্লোরে এই তারকা জুটি। শোনা যাচ্ছে ছবির গল্প ও চিত্রনাট্য সাজিয়েছেন জনপ্রিয় লেখক চেতন ভগত। তবে এ বার আর প্রেমের গল্প নয়, এটি আদ্যোপান্ত মজার ছবি।

করোনা পরিস্থিতিতে গৃহবন্দি থাকাকালীন কী ভাবে নিজেদের জীবন কাটিয়েছেন বিবাহিতরা? সেই প্রেক্ষাপটেই মজার গল্প বুনেছেন লেখক। যা বড় পর্দায় নিয়ে আসার পরিকল্পনা করা হয়েছে। সূত্র বলছে, “যাতে কোন কিছুই নাটকীয় না লাগে, তাই অঙ্গদ এবং নেহার মতো বিবাহিত জুটিকে পছন্দ করা হয়েছে। শুটিংও শুরু হয়ে গিয়েছে।”

শুটিংয়ের মাঝে সন্তানদের জন্য ঠিক সময় বার করছেন নেহা এবং অঙ্গদ। দুই সন্তানকে নিয়েই শুটিংয়ে হাজির হয়েছেন তাঁরা। খুব কম দিনের মধ্যেই শেষ করতে হবে শুটিং। সারা ক্ষণই প্রায় ফ্লোরেই কাটাতে হচ্ছে তাঁদের দু’জনকে। এর মধ্যেই নিজেদের পারিবারিক সময়ও উপভোগ করছেন তাঁরা।

২০১৮ সালের মে মাসে বিয়ে করেন নেহা এবং অঙ্গদ। নভেম্বরে জন্ম হয় তাঁদের মেয়ের। তার পর থেকেই সমান তালে ছোট পর্দা এবং সিনেমার কাজ চালিয়ে যাচ্ছেন নেহা। আর কিছু দিনের মধ্যেই আসতে চলেছে নেহা এবং ভিকি কৌশলের আগামী ছবি। এ ছাড়া অঙ্গদকে দেখা যাবে সলমন খানের আগামী ছবি ‘টাইগার ৩’-এ।

Neha Dhupia Angad Bedi Upcoming Movie
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy