Advertisement
E-Paper

‘ঠিক যেন পুতুলের মতো’, নীলমের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন গোবিন্দ

স্বামীর পরকীয়া নিয়ে নানা ইঙ্গিত দিয়েছেন সুনীতা। একসময় অভিনেত্রী নীলম কোঠারীর সঙ্গে প্রেমের জোর গুঞ্জন ছিল। এত বছর পরে সেই প্রসঙ্গে কী বললেন গোবিন্দ?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ১৯:১০
(বাঁ দিকে) নীলম, (ডান দিকে) গোবিন্দ।

(বাঁ দিকে) নীলম, (ডান দিকে) গোবিন্দ। ছবি: সংগৃহীত।

১৯৮৬-তে মুক্তি পায় গোবিন্দ অভিনীত প্রথম ছবি ‘লভ ৮৬’। এই ছবির পরই প্রেমিকা সুনীতাকে বিয়ে করেন গোবিন্দ। কিন্তু বিবাহিত জীবন প্রথম দিকে খুব একটা সুখের ছিল না অভিনেতার। কেরিয়ারের শীর্ষে থাকলেও ব্যক্তিগত জীবনে ছিল না শান্তি। গোবিন্দের জনপ্রিয়তা যখন শিখরে, সেই সময় একাধিক নারীর সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন শোনা গিয়েছে। বর্তমান সময়েও তার বদল হয়নি। স্বামীর পরকীয়া নিয়ে নানা ইঙ্গিত দিয়েছেন সুনীতা। একসময় অভিনেত্রী নীলম কোঠারীর সঙ্গেও প্রেমের জোর গুঞ্জন ছিল। এত বছর পরে সেই সম্পর্ক নিয়ে মুখ খুললেন গোবিন্দ!

‘‘প্রথম দিকে খুব সতর্ক থাকতাম। কিন্তু ধীরে ধীরে নীলমের কাছে নিজেকে মেলে ধরতে থাকি। আমরা বন্ধু হয়ে যাই। দু’জনের পরিবার, বেড়ে ওঠা সম্পূর্ণ ভিন্ন ছিল। কিন্তু ধীরে ধীরে একে অপরের বন্ধু হয়ে উঠি। আস্তে আস্তে ভাল লাগতে শুরু করে নীলমকে।’’ গোবিন্দ জানান, সেই সময়কার ভালবাসা এখনকার মতো ছিল না। গোবিন্দর কথায়, ‘‘ আসলে আমার মতো গেঁয়ো ছেলেদের ওর মতো মেয়েদের পছন্দ হয়। ভীষণ ভাল মেয়ে নীলম, পুরো ডল পুতুলের মতো।’’ একটা সময় স্ত্রী সুনীতাকে নীলমের মতো হওয়ার জন্য জোর করতে থাকেন গোবিন্দ। যদিও পরে নিজের ভুল বুঝছে পেরে নিজেই সরে আসেন নীলমের কাছ থেকে। বর্তমানে স্বামী ও সন্তান নিয়ে সুখে সংসার করছেন নীলম।

Govinda Neelam Bollywood Controversy Sunita Ahuja
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy