Advertisement
E-Paper

অনুষ্ঠানের শেষে ছবিশিকারিকে ধাক্কা গোবিন্দের নিরাপত্তারক্ষীর, পরিস্থিতি বেগতিক দেখে কী করলেন অভিনেতা?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মে ২০২৬ ১২:৩৩
কী করলেন অভিনেতা গোবিন্দ?

কী করলেন অভিনেতা গোবিন্দ? ছবি: সংগৃহীত।

আগে বহু বার এমন ঘটনার কথা প্রকাশ্যে এসেছে। যেখানে তারকাদের নিরাপত্তার জন্য অনুরাগী বা ছবিশিকারিদের সঙ্গে খারাপ আচরণ করেছেন নিরাপত্তারক্ষীরা। আবার সেই একই ধরনের ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সর্বত্র। ঘটনার কেন্দ্রবিন্দুতে অভিনেতা গোবিন্দ। সম্প্রতি, একটি অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সেখানে ঠিক কী ঘটেছে?

সম্প্রতি, একটি সৌন্দর্য প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসাবে গিয়েছিলেন গোবিন্দ। সেই অনুষ্ঠানের শেষে বেরিয়ে আসার সময়ে তাঁকে ঘিরে ধরে অনুরাগী এবং ছবিশিকারিরা। অভিযোগ উঠেছে, ভিড় সামলাতেই অভিনেতার এক নিরাপত্তারক্ষী নাকি এক ছবিশিকারিকে ধাক্কা দিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনার সৃষ্টি হলেও, পরে সবটা সামাল দেন অভিনেতা নিজেই।

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে ওই মুহূর্তের একটি ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে, গোবিন্দের নিরাপত্তারক্ষীর সঙ্গে তর্কাতর্কি শুরু হয়েছে ছবিশিকারিদের। শোনা যাচ্ছে, এক আলোকচিত্রী বলছেন, “কী করছেন? গায়ে হাত কেন দিচ্ছেন?” পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়। তখনই এগিয়ে আসেন অভিনেতা। গোবিন্দ নিজের নিরাপত্তারক্ষীকে বলেন, “ওঁ আমার বন্ধু। যা করলেন, এটা ঠিক নয়।” তার পরে আলোকচিত্রীর কাছে গিয়ে ক্ষমাও চান অভিনেতা। অনুরোধ করেন শান্ত হওয়ার জন্য।

ঘটনার পরে সমাজমাধ্যমে গোবিন্দের আচরণের প্রশংসা করেছেন অনেকেই। এক জন লেখেন, “গোবিন্দ ভীষণ শান্ত ও সংযত মানুষ।” অন্য জন মন্তব্য করেন, “খুব সুন্দর ভাবে পরিস্থিতি সামলেছেন তিনি।” কেউ আবার লেখেন, “গোবিন্দ সত্যিই ভদ্র ও পেশাদার আচরণ করেছেন।”

দীর্ঘদিন বড়পর্দা থেকে দূরে অভিনেতা। তাঁকে শেষ দেখা গিয়েছিল ‘রঙ্গিলা রাজা’ ছবিতে। যেখানে তিনি দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন। যদিও ছবিটি বক্সঅফিসে তেমন ব্যবসা করেনি। এর পর থেকে নতুন কোনও ছবির ঘোষণা করেননি গোবিন্দ। তবে তাঁর আপ্তসহায়কের দাবি, একাধিক প্রযোজক ও অভিনেতা তাঁকে বিভিন্ন চিত্রনাট্য নিয়ে প্রস্তাব দিচ্ছেন। সঠিক কাজের অপেক্ষায় রয়েছেন অভিনেতা।

Bollywood Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy