Advertisement
E-Paper

বিদেশ থেকে ফিরেই শহর ছাড়ছেন অঙ্গনা! ফ্রেমে না থাকলেও রোহনের সঙ্গে প্রেমে আছেন তো?

প্রেমের মাস। কোথায় ভালবাসায় মাখামাখি হয়ে থাকবেন, তা নয় প্রেমের মাসে আলাদা আলাদা রোহন-অঙ্গনা! কেন?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০৬
প্রেমের মাসে দূরত্ব বাড়ছে অঙ্গনা রায়-রোহন ভট্টাচার্যের মধ্যে?

প্রেমের মাসে দূরত্ব বাড়ছে অঙ্গনা রায়-রোহন ভট্টাচার্যের মধ্যে? ছবি: ফেসবুক।

রোহন ভট্টাচার্য আর অঙ্গনা রায়ের মধ্যে কি দূরত্ব তৈরি হয়েছে? সদ্য মা-বাবার সঙ্গে ভিয়েতনাম ঘুরে ফিরলেন অভিনেত্রী। সেখানে রোহনের ছায়াও নেই! প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পদ্মশ্রী পাওয়ার উদ্‌যাপনেও আলাদা আলাদা এসেছেন। গুঞ্জন, আবারও নাকি বাইরে চলে যাচ্ছেন অঙ্গনা!

গুঞ্জনের আরও কারণ আছে। রোহন-অঙ্গনার সমাজমাধ্যমেও কিন্তু তাঁদের ছবি প্রায় নে-ই!

একরাশ কৌতূহল নিয়েই তাই অঙ্গনা এবং রোহনের সঙ্গে যোগাযোগ করেছিল আনন্দবাজার ডট কম। প্রেমের মাস। কোথায় ভালবাসায় মাখামাখি হয়ে থাকবেন, তা নয় প্রেমের মাসে আলাদা আলাদা রোহন-অঙ্গনা! কেন? প্রশ্ন করা হয়েছিল রিল এবং রিয়েল জুটিকে। উভয়কে যথারীতি একসঙ্গে পাওয়া যায়নি। তবে দু’জনেই বিচ্ছেদের গুঞ্জনে প্রবল আপত্তি জানিয়েছেন। তাঁদের দাবি, “আমরা ফ্রেমে না থাকলেও প্রবল ভাবে প্রেমে আছি।” কথায় কথায় ফাঁস, ভিয়েতনাম পর্বে অঙ্গনার সঙ্গে রোহনও ছিলেন। অন্যত্র ছিলেন। ফ্রেমে ধরা দেননি। রোহনের এ বিষয়ে যুক্তি, “সারা ক্ষণ একসঙ্গে ক্যামেরায় মুখ দেখানো উচিত নয়, এটা আমাদের ভাবনা। সেই কারণেই একসঙ্গে থেকেও ছবি দিইনি। যে ক’টি ছবি তুলেছি, সে ক’টি প্রকাশ্যে আনিনি।” অঙ্গনার মতে, কিছু অনুভূতি ‘ব্যক্তিগত’ থাকাই ভাল।

প্রসেনজিতের বাড়ির উদ্‌যাপনেও আলাদা এলেও বাড়ি ফিরেছেন তাঁরা একসঙ্গেই, জানাতে ভোলেননি রোহন-অঙ্গনা। নায়িকার কথায়, “আমাদের দুটো আলাদা নিমন্ত্রণ ছিল। আমরা আলাদা জায়গা থেকে এসেছি। তাই আমাদের একসঙ্গে আসতে দেখা যায়নি। কিন্তু বুম্বাদার বাড়িতে একসঙ্গে বসে খেয়েছি। ফিরেওছি আমরা দু’জনে মিলে।”

মঙ্গলবার ফের সিকিম চলে যাচ্ছেন অঙ্গনা। টলিউডের অন্দরের খবর, হইচই ওয়েব প্ল্যাটফর্মের ‘কুহেলি’ সিরিজ়ে দেখা যাবে তাঁকে। গা ছমছমে ভৌতিক সিরি়জ়ে অঙ্গনার বিপরীতে অনিন্দ্য চট্টোপাধ্যায়। সিকিমে সিংহভাগ শুটিংয়ের পর কিছু অংশের শুটিং হবে কলকাতায়। এই সিরিজ় দিয়ে ওয়েবদুনিয়ায় পা রাখবেন সুস্মিতা দে।

Rohaan Bhattacharjee Angana Roy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy