Advertisement
E-Paper

জাভেদের সঙ্গে বিচ্ছেদের পরেও, শাবানার সঙ্গে যোগাযোগ বন্ধ করেননি কেন ফারহানের মা?

ফারহানের মায়ের সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার আগে শাবানাকে বিয়ে করেন জাভেদ। এখনও কেন প্রাক্তন স্বামী ও সতীনের সঙ্গে যোগাযোগ রাখেন হনী?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০৮
Honey Irani opens up her Friendship With Javed Akhtar And Shabana Azmi after their Separation

এখনও কেন জাভেদ এবং শাবানার সঙ্গে যোগাযোগ রাখেন ফারহানের মা? ছবি: সংগৃহীত।

১৯৭২ সালে জাভেদ আখতারের সঙ্গে বিয়ে হয় হনী ইরানির। সেই বছরই জাভেদ-হনীর প্রথম সন্তান জ়োয়া আখতারের জন্ম। তার দু’বছর পরে জন্ম পুত্র ফারহানের। এর পর হনীকে বাধ্য হয়ে সব কাজ ছেড়ে পুরোপুরি গৃহবধূর ভূমিকা পালন করতে হয়। সাতের দশকের মাঝামাঝি থেকে জাভেদ-হানির সম্পর্কে ভাঙন ধরে। ১৯৭৮ সালে স্বামীর থেকে আলাদা হয়ে যান হনী। ছ’বছরের মেয়ে এবং চার বছরের ছেলেকে নিয়ে একা থাকতে শুরু করেন হনী। ফারহানের মায়ের সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার আগে শাবানাকে বিয়ে করেন জাভেদ। এখনও কেন প্রাক্তন স্বামী ও সতীনের সঙ্গে যোগাযোগ রাখেন ফারহানের মা?

এখন জাভেদ থাকেন শাবানা আজ়মির সঙ্গে। কিন্তু প্রাক্তন স্ত্রী হনী ইরানির সঙ্গেও সুসম্পর্ক তাঁর। দুই স্ত্রীকে সঙ্গে নিয়েই পারিবারিক আড্ডায় মাতেন জাভেদ, কখনও আবার মধ্যাহ্নভোজন সারেন একসঙ্গে। যদিও একটা সময় বেশ তিক্ত সম্পর্ক হয়ে যায় হনী ও জাভেদের।

হনীর কথায়, ‘‘রাগ পুষে রাখলে পরিস্থিতি কেবল তিক্তই হয়। জাভেদের সঙ্গে আমার বিচ্ছেদ হয়ে গিয়েছে মানে, জাভেদ খারাপ মানুষ, তা তো নন। আমার জাভেদ ও শাবানার প্রতি যথেষ্ট সম্মান রয়েছে।’’ পাশাপাশি জাভেদ ও শাবানা বন্ধু হিসেবে হনীর কাছের সে কথা জানিয়েছেন। শেষে হানির সংযোজন, ‘‘আমাদের মধ্যে যা হয়েছে তা বন্ধ ঘরের ভিতরে হয়েছে। এ ছাড়া জাভেদ ও শাবানাকে বন্ধু হিসেবে হারাতে চাইনি।’’

Javed Akhtar Honey Irani Shabana Azmi Celeb Gossip Celeb Divorce
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy