Advertisement
E-Paper

Alia Bhatt-Ajay Devgn: ‘আরআরআর’-এ কয়েক মিনিটের চরিত্র, অজয়-আলিয়ার পারিশ্রমিক কত জানেন?

পূর্ণদৈঘ্যের চরিত্রের জন্য বলিউডে আলিয়া যা পারিশ্রমিক নিয়ে থাকেন, ‘আরআরআর’-এর ক্ষেত্রেও তা-ই নিয়েছেন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২২ ১৪:৫৬
গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অজয়-আলিয়া।

গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অজয়-আলিয়া।

ছবির প্রচার-ঝলক থেকে প্রচার অনুষ্ঠান— আলিয়া ভট্ট এবং অজয় দেবগণের তাক লাগানো উপস্থিতি সর্বত্র। কিন্তু রাম চরণ এবং জুনিয়র এনটিআর অভিনীত ‘আরআরআর’ ছবিতে বলিউডের এই দুই তারকাই থাকছেন ক্যামিও চরিত্রে। এ কথা স্পষ্ট করে আগেই জানিয়ে দিয়েছিলেন এস এস রাজামৌলি। কিন্তু জানেন কি, অপেক্ষাকৃত ‘ছোট’ চরিত্রে অভিনয় করেও কত পারিশ্রমিক পেয়েছেন অজয়-আলিয়া?

ইন্ডাস্ট্রির অন্দরের একজন মুম্বইয়ের এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পূর্ণদৈঘ্যের চরিত্রের জন্য বলিউডে আলিয়া যা পারিশ্রমিক নিয়ে থাকেন, ‘আরআরআর’-এর ক্ষেত্রেও তা-ই নিয়েছেন। সেই ব্যক্তি বলেন, “ছবিতে ২০ মিনিটেরও কম সময় রয়েছে আলিয়া। তার জন্য ন’কোটি টাকা পারিশ্রমিক নিয়েছে।”

অন্য দিকে, এই ছবির জন্য সাত দিন শ্যুট করেছেন অজয়। সেই এক সপ্তাহের জন্য ৩৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি। সেই ব্যক্তির কথায়, উত্তর ভারতের দর্শকদের প্রেক্ষাগৃহে আনার জন্য ছবিতে বলিউডের এই দুই তারকাকে নেওয়া হয়েছে।

ছবিতে কম সময়ের জন্য থাকলেও আলিয়া এবং অজয়ের চরিত্রগুলি গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন রাজামৌলি। দুই দক্ষিণী তারকার সঙ্গে সমান তালে অভিনয় করেছেন আলিয়া। অজয়ের চরিত্রকেও এ ছবির প্রাণ বলে তকমা দিয়েছেন পরিচালক।

Ajay Devgn Alia Bhatt RRR
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy