Advertisement
E-Paper

‘কান্তারা’ দেখে গায়ের রোম খাড়া হয়ে গিয়েছে: হৃতিক রোশন

‘কান্তারা’ ছবি নিয়ে এ বার মুখ খুললেন বলিউডের গ্রিক গড। কন্নড় ছবিটি দেখে কী প্রতিক্রিয়া দিলেন হৃতিক রোশন?

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২২ ১২:৩৯
‘কান্তারা’ দেখে হৃতিকের চমকে দেওয়ার মতো প্রতিক্রিয়া।

‘কান্তারা’ দেখে হৃতিকের চমকে দেওয়ার মতো প্রতিক্রিয়া। সংগৃহীত।

এই মুহূর্তে ‘কান্তারা’ জ্বরে কাঁপছে দেশ। বড় পর্দার পর ওটিটিতে মুক্তি পেয়েছে এই ছবি। সেপ্টেম্বর মাসে মুক্তি পায় এই ছবি। সেই সময় খুব বেশি প্রচারের আলোয় আসতে পারেনি ‘কান্তারা’। কিন্তু এই ছবি নিজগুণে তার জায়গা করে নিয়েছে দর্শকদের মধ্যে। ‘পুষ্পা’, ‘কেজিএফ ২’ এর মতো বক্স অফিস কাঁপানো ছবিগুলির চেয়েও বড়সড় সাফল্যের মুখ দেখেছে ঋষভ শেট্টির ‘কান্তারা’। প্রায় ৪০০ কোটি টাকার ব্যবসা করেছে এই কন্নড় ছবি। সমালোচকদের প্রশংসা, বক্স অফিস সাফল্য, দুই-ই পেয়েছেন ছবির পরিচালক, অভিনেতা ঋষভ শেট্টি। যদিও ছবিটি ঘিরে কিছু অভিযোগও রয়েছে সিনেপ্রেমীদের একাংশের। এ বার মন খুলে ‘কান্তারা’-র প্রশংসা করলেন হৃতিক রোশন।

এই ছবি দেখে গায়ের রোম খাড়া হয়ে গিয়েছে হৃতিকের। তার পরই টুইট নিজের প্রতিক্রিয়া জানান। ঋষভের উচ্ছ্বসিত প্রশংসা করে লেখেন, ‘‘অনেক কিছু শিখলাম ছবিটা দেখে। সিনেমা নিয়ে ঋষভের যে চিন্তাভাবনা, তা অসামান্য। যেমন অভিনয়, তেমন নির্দেশনা, সে রকমই ছবির গল্প। ক্লাইম্যাক্সে গায়ের রোম খাড়া হয়ে যায়। সম্মান জানাচ্ছি, তোমাদের গোটা টিমকে।’’

ঋষভ শেঠির ‘কান্তারা’ দেখে প্রশংসায় পঞ্চমুখ প্রভাস থেকে ধনুষ। প্রভাস আবার দু’বার দেখে ফেলেছেন এই ছবি। ছবির গল্প একেবারেই লোকপুরাণ থেকে উঠে আসা।

Hrithik Roshan kantara
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy