Advertisement
E-Paper

ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে! আলোচিত প্রেমিকের সঙ্গে হুমাকে দেখেই সবার প্রশ্ন বিয়ে কবে? কী উত্তর দিলেন নায়িকা?

ইতিমধ্যেই সর্বত্র ছড়িয়ে পড়েছে এই বিয়ের কথা। কিন্তু নায়িকার মুখে কুলুপ। এখনও পর্যন্ত কোনও উত্তর পাওয়া যায়নি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ১৯:৪৭
Huma Qureshi Ignores Wedding Related Question Amid Rumours Of Marriage With Rachit Singh

কবে বিয়ে করছেন হুমা এবং রচিত? ছবি: সংগৃহীত।

মুম্বইয়ে আরও এক বিয়ের সানাই। শীঘ্রই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী হুমা কুরেশি। এই নিয়ে আলোচনার শেষ নেই। ইতিমধ্যেই সর্বত্র ছড়িয়ে পড়েছে এই বিয়ের কথা। কিন্তু নায়িকার মুখে কুলুপ। এখনও পর্যন্ত কোনও উত্তর পাওয়া যায়নি।

এই আলোচনার মাঝেই ফ্রেমবন্দি হুমা। শোনা যাচ্ছে, রচিত সিংহের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন হুমা। মঙ্গলবারেও বিমানবন্দরে আলোচিত প্রেমিকের সঙ্গেই দেখা গিয়েছে তাঁকে। প্রথম বার আলোকচিত্রীদের সামনে দাঁড়িয়ে ছবিও তোলেন নায়িকা। সেখানেই অভিনেত্রীকে প্রশ্ন করা হয়, “ম্যাম, আপনার বিয়ে কবে?” কোনও উত্তর মেলেনি নায়িকার তরফে। তবে বিস্মিতও হননি। বরং মৃদু হেসে কিছুটা এড়িয়ে গিয়েছেন নায়িকা। এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই দর্শকের একাংশের দাবি, মৌনতাই সম্মতির লক্ষণ।

গত কয়েক মাস ধরেই বিভিন্ন অনুষ্ঠানেও একসঙ্গে দেখা যাচ্ছে হুমা ও রচিতকে। যদিও সম্পর্ক নিয়ে কেউই কোনও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেননি। তবুও তাঁদের ঘনিষ্ঠতা জল্পনা ক্রমেই বাড়ছে। এমনকি, কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, তাঁরা নাকি ইতিমধ্যেই আংটিবদল সেরে ফেলেছেন।

শোনা গিয়েছে, চলতি বছরের শেষের দিকেই তাঁদের বিয়ের সম্ভাবনা রয়েছে। অক্টোবরের শেষ বা নভেম্বর মাসে মুম্বইয়েই ঘনিষ্ঠ পরিসরে নাকি বিয়ে সারবেন তাঁরা। পরে ইন্ডাস্ট্রির জন্য বড়সড় রিসেপশনের আয়োজন করা হতে পারে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি হুমা বা রচিত।

Huma Qureshi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy