Advertisement
E-Paper

প্রেমিকের সাহায্য ছাড়া বিছানা থেকে উঠতে পারছেন না, অন্তঃসত্ত্বা ইলিয়ানা কেমন আছেন?

অন্তঃসত্ত্বা কালের একেবারে শেষ পর্যায়ে রয়েছেন তিনি। আর কিছু দিনের মধ্যে মা হবেন। কেমন আছেন অভিনেত্রীর?

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ জুলাই ২০২৩ ১১:২১
Picture of ileana d\'cruz

গর্ভাবস্থার শেষ পর্যায়ে কেমন আছেন ইলিয়ানা? ছবি : সংগৃহীত।

অন্তঃসত্ত্বা অবস্থার নবম মাসে পা রেখেছেন অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ়। গত এপ্রিল মাসে এই খুশির খবর সমাজমাধ্যমের পাতায় জানিয়েছিলেন তিনি। যত দিন এগিয়েছে অভিনেত্রী তাঁর অন্তঃসত্ত্বাকালীন বিভিন্ন পর্যায়ের কথা তুলে ধরেছেন অভিনেত্রী। দিন কয়েক আগেই অভিনেত্রী জানান, কোনও কাজ করতে পারছেন না। এ বার বিছানা থেকে উঠতেও নাকি সাহায্য লাগেছে প্রেমিকের।

অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে প্রেমিককে আড়ালে রেখেছিলেন ইলিয়ানা। তবে দিন কয়েক আগেই প্রকাশ্যে এনেছেন তাঁকে। যদিও নাম জানাতে অনিচ্ছুক অভিনেত্রী। গর্ভাবস্থার একবারে শেষ পর্যায়ে রয়েছেন তিনি। সর্বক্ষণে তাঁর দেখভাল করছেন তাঁর প্রেমিক। অভিনেত্রী নিজের সমাজমাধ্যমের পাতায় জানান, ‘‘আমি ভেবেছিলাম অন্তঃসত্ত্বা হয়ে খুব সুন্দর একটা সময় কাটাব। কিন্তু আমি এখন গোলুমোলু বলে পরিণত হয়েছি। বিছানায় উঠতে গেলেও আমাকে ধাক্কা মেরে তুলতে লাগে।’’ প্রেমিকের সাহায্য ছাড়া বিছানা থেকে উঠতেই পারছেন না তিনি।

শেষ মুহূর্তে কি অসুস্থ হয়ে পড়লেন ইলিয়ানা? না, সে রকম কোনও ইঙ্গিত দেননি অভিনেত্রী। ইলিয়ানা নিজের একটি ছবি ভাগ করে নিয়ে লেখেন, ‘‘কিছু কাজ সেরে রাখতে চাইছি, কিন্তু নবম মাসে এসে ক্লান্তির চোটে আর কিছুই করে উঠতে পারছি না।’’ তবে ইলিয়ানা তাঁর এই সময়ের অবস্থা প্রসঙ্গে বলেন, ‘‘মাতৃত্বের অনুভূতি আশীর্বাদের মতো। আমার শরীরের ভিতরে একটা নতুন প্রাণ বেড়ে উঠছে, এটা ভেবেই শিহরিত হই। কিন্তু কিছু কিছু দিন খুবই কঠিন! চোখ থেকে জল পড়া থামে না, অপরাধবোধে ভুগি। নিজেকে শক্ত করতে পারি না। তখন এই মানুষটা আমার হাত ধরে। আমার চোখের জল মুছিয়ে দেয়, আমাকে মজার কথা শোনায়। আমাকে আগলে রাখে। তখন মনে হয়, হয়তো জীবনটা সত্যিই এত কঠিন নয়।’’ সন্তানসম্ভবা অবস্থায় চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে এগোতে হচ্ছে, যদিও সব সময় প্রেমিককে পাশে পেয়েছেন তিনি, জানাতে ভোলেননি ইলিয়ানা।

Ileana D’Cruz Pregnancy Bollywood Bollywood Gossip
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy