Advertisement
E-Paper

Yash Dasgupta: ব্যক্তিগত জীবনে মেসির মতোই ভাল ‘খেলছেন’ যশ, দাবি নেটাগরিকদের

নেটমাধ্যমে ছড়িয়ে পড়া মিমের দাবি, মেসি যেমন মাঠে দুরন্ত তেমনই ব্যক্তিগত জীবনে দুরন্ত যশ!

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুন ২০২১ ১৭:২৭
যশ দাশগুপ্ত।

যশ দাশগুপ্ত।

রোজ নিত্য নতুন মিম আর কটাক্ষের বাণ। ফি-দিন নেটাগরিকেরা আক্রমণ করছেন নুসরত জাহান, যশ দাশগুপ্তের বিরুদ্ধে। তারই সাম্প্রতিক উদাহরণ, মেসির সঙ্গে তুলনা করা হল যশ দাশগুপ্তকে।

কী ভাবে?

নেটমাধ্যমে ছড়িয়ে পড়া মিমের দাবি, মেসি যেমন মাঠে দুরন্ত তেমনই ব্যক্তিগত জীবনে দুরন্ত যশ! এই বলেই থামেননি নেটাগরিকেরা। তাঁরা ছবিতেও সেই কথা প্রমাণের চেষ্টা করেছেন। ১০ নম্বর জার্সি গায়ে, বল হাতে মেসির পাশে দাঁড় করিয়ে দিয়েছেন অভিনেতাকে। তাঁর গায়েও ১০ নম্বর জার্সি, হাতে ফুটবল। ছবির উপরে বড় হরফের ক্যাপশন, ‘মাঠের মেসি, খাটের মেসি’। বোঝানোর চেষ্টা, ২ জনেই যেন লক্ষ্যভেদে সিদ্ধহস্ত।

নুসরত ‘মা’ হবেন। সম্প্রতি, তাঁর গর্ভাবস্থার ছবিও প্রকাশ্যে এসেছে। তার আগে থেকেই টলিপাড়ায় সাংসদ-অভিনেত্রীর সঙ্গে যশ দাশগুপ্তের ‘বিশেষ বন্ধুত্ব’ নিয়ে জোর চর্চা চলছে। আরও খবর, গত ৬ মাসেরও বেশি সময় ধরে নাকি তাঁরা এক ছাদের নীচে থাকছেন। এ দিকে, নুসরতের অনাগত সন্তানের পিতৃত্ব অস্বীকার করেছেন নিখিল জৈন। ফলে, দুইয়ে দুইয়ে চার করতে সিদ্ধহস্ত নেটমাধ্যমে ধরেই নিয়েছে যশের ভালবাসাকেই পৃথিবীর আলো দেখাতে চলেছেন নুসরত।

নেটমাধ্যমে ঘুরপাক করছে এই মিম।

নেটমাধ্যমে ঘুরপাক করছে এই মিম।

যদিও বিষয়টি নিয়ে মুখ খোলেননি তারকা যুগল। নুসরত যশের সঙ্গে তাঁর বন্ধুত্বের কথা স্বীকার করে নিলেও এক বারের জন্যও কোথাও বলেননি তিনি অভিনেতার সন্তানের ‘মা’ হতে চলেছেন। আর যশ নুসরতের সঙ্গে তাঁর বন্ধুত্বের কথা সরাসরি কোথাও উচ্চারণ করেননি। তবে ইনস্টাগ্রাম স্টোরিতে নিজেদের মনের ভাব প্রায়ই প্রকাশ করেন তাঁরা। এক সঙ্গে অজমের দরগা, দক্ষিণেশ্বর মন্দিরে দেখা গিয়েছে যশ-নুসরতকে। সেই ছবি প্রথম দেখিয়েছে আনন্দবাজার ডিজিটাল। বেড়াতে গিয়ে তাঁরা ছবি তুলে দিয়েছেন একে অন্যের। সে কথা তাঁরাই ছবি ভাগ করার সময় সৌজন্য স্বীকারে জানিয়েছেন। এক গাড়িতে ছুটি কাটাতে বেরিয়ে পড়েছেন দু’জনে। সেই ছবিও দেখা গিয়েছে তাঁদের ইনস্টাগ্রাম স্টোরিতে। পাশাপাশি, ‘যশরত’ ফ্যান পেজেও ভাগ করে নেওয়া হয়েছে তারকা যুগলের এক সঙ্গে কাটানো অন্তরঙ্গ মুহূর্ত।

Tollywood Actor Yash Dasgupta
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy