Advertisement
E-Paper

Sreemoyee: বিয়ের নেমন্তন্ন চেয়ে শ্রীময়ীকে ফোন জুন আন্টির, ক্যামেরার পিছন থেকেই শ্যুট দেখার আর্জি

আনন্দবাজার অনলাইনের লাইভে এসে শ্রীময়ী অর্থাৎ ইন্দ্রাণী হালদার নিজেই জানিয়েছেন সে কথা। সক্কাল সক্কাল জুন আন্টি অর্থাৎ উষসী চক্রবর্তী তাঁকে ফোন করে নেমন্তন্ন চেয়ে বসেছেন।

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২১ ২১:৫২
জুন এবং শ্রীময়ী।

জুন এবং শ্রীময়ী।

দর্শকদের ইচ্ছেপূরণের পালা। দীর্ঘ প্রতীক্ষার পর সাত পাকে বাঁধা পড়তে চলেছে শ্রীময়ী এবং রোহিত সেন। বিয়ের তোড়জোড় শুরু ইতিমধ্যেই। আর সামান্য অপেক্ষার পরেই চার হাত এক হবে। এত দূর পর্যন্ত সবটাই ঠিক। কিন্তু জানেন কি জুন আন্টি আসতে চাইছেন শ্রীময়ী-রোহিতের বিয়েতে?

আনন্দবাজার অনলাইনের লাইভে এসে শ্রীময়ী অর্থাৎ ইন্দ্রাণী হালদার নিজেই জানিয়েছেন সে কথা। সক্কাল সক্কাল জুন আন্টি অর্থাৎ ঊষসী চক্রবর্তী তাঁকে ফোন করে নেমন্তন্ন চেয়ে বসেছেন। ইন্দ্রাণী বললেন, “আমি সে দিন প্রাতঃরাশ করছিলাম। উষসী আমাকে ফোন করেছিল। প্রশ্ন করল, ‘তুমি কি শ্যুটিংয়ে যাচ্ছ? মানে আমি কি বিয়েতে আসব?’ ”

পর্দায় যতই অহি-নকুলের সম্পর্ক হোক, বাস্তবে ইন্দ্রাণী এবং ঊষসীর সখ্যের কথা কারও অজানা নয়। তার উপর এই ধারাবাহিকের সঙ্গেও দীর্ঘ দিনের সম্পর্ক ঊষসীর। মাঝাখানে বিরতির পর আবারও স্বমহিমায় ফিরে এসেছিলেন তিনি। তাই শ্রীময়ী এবং রোহিতের বিয়ের মতো একটি বহু প্রতীক্ষিত পর্বেও সেটে উপস্থিত থাকতে চান তিনি। ইন্দ্রাণীর কাছে তাঁর আগাম আবদার, “আমাকে যদি পর্বে না-ও আনে, আমি কিন্তু শ্যুটে যাব।”

তা হলে কি শ্রীময়ীর জীবনের বিশেষ দিনে উপস্থিত থাকবে জুন আন্টি? সব তছনছ করে দিতে আবার কোনও নতুন ফন্দি আঁটবে সে? এমন নানা প্রশ্নের উত্তর পেতে দিন গুনছেন অনুরাগীরা।

indrani haldar Sreemoyee Ushashi Chakraborty
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy