Advertisement
E-Paper

Kareena-Taimur: মা করিনা, বাবা সইফ পছন্দের তালিকায় নেই কেউই, তৈমুরের প্রিয় এই বলি অভিনেতা

এটাই তার দেখা প্রথম হিন্দি ছবি। তৈমুরের প্রিয় অভিনেতার নাম জানালেন করিনা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২২ ১৭:৩৬
তৈমুরের প্রিয় এই নায়ক

তৈমুরের প্রিয় এই নায়ক

তিন মাস হল মুক্তি পেয়েছে ‘ভুলভুলাইয়া ২’। বক্স অফিসে চূড়ান্ত সাফল্য। এই ছবির পর কার্তিক আরিয়ানের ভক্তের সংখ্যা হয়ে গিয়েছে দ্বিগুণ। সেই তালিকায় এ বার যোগ হল ‘তৈমুর আলি খান’-এর নাম। শুনতে অবাক লাগলেও ঘটেছে এমনটাই।

‘ভুল ভুলাইয়া ২’ দর্শকের নজর কেড়েছিল। বিশেষত খুদেদের দেখার জন্য আর্জি জানিয়েছিলেন কার্তিক। যেমন বলা তেমন কাজ। তৈমুরকে কার্তিকের ছবি দেখাতে নিয়ে গিয়েছিলেন সইফ আলি খান। আর তাতেই কার্তিককে বেজায় মনে ধরেছে করিনার জ্যেষ্ঠ পুত্রের।

মুম্বইয়ের এক সংবাদ সংস্থাকে এমনটাই জানান বেগমজান। নায়িকা বলেন, “তৈমুর ভুলভুলাইয়া ২ দেখতে গিয়েছিল সইফের সঙ্গে। এটাই তাঁর প্রথম দেখা হিন্দি ছবি। খুব ভাল লেগেছে ওঁর।”

এই মুহূর্তে করিনা ব্যস্ত ‘লাল সিংহ চড্ডা’র প্রচারে। অন্য দিকে পরিচালকদের পছন্দের তালিকায় প্রথম দিকে কার্তিক আরিয়ান। ঝুলিতে রয়েছে একগুচ্ছ ছবি।

Taimur Ali khan Kareena Kapoor Khan saif ali khan Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy