Advertisement
E-Paper

Paoli-Shiboprosad : ফিরছে ‘কণ্ঠ’-র জুটি, আবার ছবিতে একসঙ্গে পাওলি-শিবপ্রসাদ?

‘কন্ঠ’র পর নাকি আবারও পর্দায় ফিরতে পারে শিবপ্রসাদ-পাওলি জুটি। শোনা যাচ্ছে, ছবির পরিচালক পৃথা চক্রবর্তী। সত্যিই কি তাই?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জুলাই ২০২২ ১৭:৩০
ফিরবে ‘কন্ঠ’র জুটি?

ফিরবে ‘কন্ঠ’র জুটি?

পর্দায় শাশুড়ি-বৌমার অম্লমধুর সম্পর্কের গল্প নিয়ে হাজির হয়েছিলেন পৃথা চক্রবর্তী। ২০১৮-র সেই ছবির নাম ‘মুখার্জিদার বৌ’। প্রযোজনার দায়িত্বে ছিলেন নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়। চার বছর পরে এ বার পৃথার পরিচালনাতেই নাকি পর্দায় আসবেন অভিনেতা শিবপ্রসাদ। বিপরীতে পাওলি দাম। টলিপাড়ায় এটাই এখন নতুন গুঞ্জন।

শোনা যাচ্ছে, ‘উইন্ডোজ’-এর হাত ধরেই নতুন ছবির প্রস্তুতি নিচ্ছেন পরিচালক। ‘কণ্ঠ’-র পর তাকেই আবার পর্দায় ফিরিয়ে আনছেন পাওলি-শিবপ্রসাদ জুটিকে। সত্যিই কি এমন কিছু ভেবেছেন পরিচালক?

আনন্দবাজার অনলাইনের ফোনে পরিচালক জানান, প্রায় দু’বছর আগে ২০২০-সালেই চিত্রনাট্য তৈরি হয়ে গিয়েছে। পৃথার কথায়, “এই চিত্রনাট্য নিয়ে অনেকটা সময় কাটিয়ে ফেলেছি। এ ছবিটাও সম্পর্কেরই গল্প। কিন্তু কাজ অনেকটা এগিয়ে যেন হচ্ছে না।”

আরও পড়ুন:

কেন এই হাল? শোনা যাচ্ছে, ছবির অনেকটা অংশ বাইরে শ্যুট করতে হবে। প্রযোজক সেট তৈরি করে সেই অংশের শ্যুটিং করতে বলেছেন, কিন্তু তাতে মোটেই রাজি নন পরিচালক।

সত্যিই কি তাই? প্রযোজক শিবপ্রসাদ আনন্দবাজার অনলাইনকে বলেন, “চিত্রনাট্য চূড়ান্ত না হলে কোনও কিছুই বলব না। আপাতত কাজ চলছে। এই মুহূর্তে পাওলি-শিবপ্রসাদ জুটির পর্দায় আসার সম্ভাবনা কম।”

প্রশ্ন হল, আদৌ কি ছবিটি হবে? টলিপাড়ায় এখন কৌতূহল তা নিয়েই।

Shiboprosad Mukherjee Windows production house Paoli Dam Tollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy