Advertisement
E-Paper

Sara Tendulkar: বলিউডের বাইশ গজে ছক্কা হাঁকাবেন সচিন-কন্যা সারা? বেড়েই চলেছে জল্পনা

ঘন ঘন মুম্বইয়ে দেখা যাচ্ছে সারা তেন্ডুলকরকে। সচিন তেন্ডুলকরের কন্যা নাকি আসতে চলেছেন রুপোলি পর্দায়। এমনটাই গুঞ্জন বলিউডে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ জুলাই ২০২২ ১৫:১২

সচিন তেন্ডুলকরের কন্যা নাকি পা রাখতে চলেছেন বলিউডে? হিন্দি ছবির নতুন মুখ হিসেবে নাকি কিছু দিনের মধ্যেই দেখা যাবে সারা তেন্ডুলকরকে। এই গুঞ্জনেই আপাতত উত্তাল বলিপাড়া। ছবিতে আসার আগেই অবশ্য নেটমাধ্যমে লক্ষ অনুরাগীর মন জিতেছেন কন্যে। সৌন্দর্যে, নিত্যনতুন ছবি ও বুদ্ধিদীপ্ত মন্তব্যে নজর কেড়েছেন অনেকেরই। প্রবাসী সারাকে ইদানীং ঘনঘন দেখা যাচ্ছে মুম্বইয়ে। বলিউডের কানাঘুষো বলছে, বাবার মতো বাইশ গজে নয়, বলিউডের রুপোলি পর্দায় ছক্কা হাঁকাবেন সচিন-কন্যা। মু্ম্বই সংবাদ সংস্থার খবর, শনিবার সকালেই মুম্বই বিমানবন্দরে সারাকে দেখা গিয়েছে। পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়েছে সেই মুহূর্ত। তাঁর এ বারের মুম্বই আগমন বিশেষ বার্তা দিতে চলেছে বলেই অনুমান সংবাদমাধ্যমের।

ঘিয়েরঙা ক্রসেট ও কালো লেগিংসে অনন্যা সারা। তাঁর চলাফেরা যেন অনেকটা বাবার মতোই। মন্তব্য প্রত্যক্ষদর্শীর। সারা এ বার মুম্বইতে এসেছেন তাঁর প্রথম ছবিতে চুক্তিবদ্ধ হতে— এমনই ধারণা অনেকের। তাঁর সাম্প্রতিক ছবিটি ঘিরেও প্রশংসা-কৌতূহলের বন্যা। কেউ বলেছেন, বলিউডের নায়িকাদের থেকেও বেশি সুন্দরী সারা। কারও আবার স্পষ্ট মন্তব্য, এ বার হিন্দি ছবিতে নায়িকা হচ্ছেন সারা। সেই কাজেই নিয়মিত মুম্বই আসা-যাওয়া করতে হচ্ছে তাঁকে।

Sara tendulkar Bollywood Debut
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy