Advertisement
E-Paper

ছেলের বিয়ের মাঝেই হঠাৎ অসুস্থ সিদ্ধার্থ মলহোত্রর বাবা, কী হয়েছিল তাঁর?

সিড-কিয়ারার বিয়ের দুটো রিশেপশন পার্টি বাকি। তার মধ্যেই সিদ্ধার্থের বাবার অসুস্থতার খবর প্রকাশ্যে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৪০
image of Sidharth-Kiara.

সোমবার গভীর রাত পর্যন্ত চলে সিড-কিয়ারার সঙ্গীতের অনুষ্ঠান। ফাইল চিত্র।

সিদ্ধার্থ মলহোত্র এবং কিয়ারা আডবাণীর বিয়ে নিয়ে আপাতত মায়ানগরীতে চর্চার শেষ নেই। ইতিমধ্যেই সিড-কিয়ারা দিল্লিতে পৌঁছে গিয়েছেন। বৃহস্পতিবার সেখানে আত্মীয়-পরিজনদের উপস্থিতিতে রিশেপশনের পরিকল্পনা রয়েছে তাঁদের। এ দিকে তার মধ্যেই খবর, সঙ্গীতের দিন নাকি হঠাৎই অসুস্থ হয়ে পড়েন সিদ্ধার্থের বাবা সুনীল মলহোত্র।

সূত্রের খবর, অনুষ্ঠান চলাকালীন সিদ্ধার্থের বাবার হঠাৎ বমি শুরু হয়। ঘটনাস্থলে হাজির হয় ডাক্তার। তার পর তাঁকে নিয়ে যাওয়া হয় হোটেলের ঘরে। প্রাথমিক চিকিৎসার পর ২ ঘণ্টা বিশ্রাম নেন সুনীল। তার পর আবার সব নিয়মমাফিক চলতে শুরু করে। সূত্র আরও জানিয়েছে, বাবার অসুস্থাতার কথা মাথায় রেখে সেই সময় সিড-কিয়ারা নাকি প্রাসাদে খুব জোরে গান বাজাতে দেননি। তার পর সিদ্ধার্থের বাবা আবার অনুষ্ঠানে যোগ দেন। সোমবার গভীর রাত পর্যন্ত চলে সিড-কিয়ারার সঙ্গীতের অনুষ্ঠান।

মঙ্গলবার জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে সাত পাকে বাঁধা পড়েন সিদ্ধার্থ ও কিয়ারা। বুধবার বিকালে নবদম্পতি জয়সলমের থেকে দিল্লি পৌঁছন। শোনা যাচ্ছে, মঙ্গলবার রিসেপশন সারার পর তাঁরা মুম্বই ফিরবেন। আগামী ১২ ফেব্রুয়ারি মুম্বইতে আরও একটি রিসেপশন পার্টির আয়োজন করেছেন তারকা যুগল। সেখানে উপস্থিত থাকবেন ইন্ডাস্ট্রির তারকা থেকে শুরু করে সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও।

Sidharth-Kiara Wedding Sidharth Malhotra Kiara Advani Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy