Advertisement
E-Paper

জ্যাকলিনের বড় বিপদ, ২০০ কোটি টাকার আর্থিক তছরুপে সুকেশের মতোই দোষী, কেন এমন রায়

সুকেশের থেকে জেনে শুনেই টাকা নিয়েছেন জ্যাকলিন। যদিও নিজেকে তিনি প্রতারণার শিকার বলে দাবি করেছেন। এ বার জ্যাকলিনের বিরুদ্ধে কোন কোন অভিযোগ আনল আদালত?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুন ২০২৬ ১২:২৮
(বাঁ দিকে) জ্যাকলিন ফার্নান্ডেজ়, (ডান ডিকে) সুকেশ চন্দ্রশেখর।

(বাঁ দিকে) জ্যাকলিন ফার্নান্ডেজ়, (ডান ডিকে) সুকেশ চন্দ্রশেখর। ছবি: সংগৃহীত।

সম্পর্কে ছিলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ় এবং ২০০ কোটি টাকার আর্থিক প্রতারণায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর। সুকেশের আইনজীবী আগেও এই তথ্য দিয়েছিলেন সংবাদমাধ্যমে। অভিনেত্রী সুকেশের কাছ থেকে দামি দামি উপহারও নিয়েছেন। যদিও জ্যাকলিন আদালতে দাবি করে এসছেন তিনি প্রতারণার শিকার মাত্র, সেই দুর্নীতিতে তাঁর কোনও অংশগ্রহণ ছিল না তাঁর। যদিও সম্প্রতি এই মামলায় দিল্লি আদলত সুকেশ ও তাঁর সঙ্গে সম্পর্কিতদের বিরুদ্ধে চার্জশিট গঠন করার কথা বলল। সেই সূত্রেই অভিযোগের তির জ্যাকলিনের দিকেই।

শনিবার, পটীয়ালা হাউস আদালত অতিরিক্ত দায়রা বিচারক প্রশান্ত শর্মা সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ২০০ কোটি টাকার অর্থ পাচার মামলায় সব অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ দিয়েছেন। এই অভিযোগ গঠনের সময় আদালত জানায়, অপরাধলব্ধ অর্থের ব্যবহার করেন এবং তথ্য গোপন করার জন্য জ্যাকলিন সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে যোগসাজশ করেন। শুধু তা-ই নয়, জ্যাকলিন সুকেশের অপরাধমূলক কাজকর্মের ব্যাপারে সবটা জানার পরেও তাঁর কাছ থেকে দামি উপহার নিয়েছেন।

আদলত উল্লেখ করে, জ্যাকলিনের বিরুদ্ধে অভিযোগগুলো হলো— এই মামলায় অন্যতম অভিযুক্ত পিঙ্কি ইরানি এবং লিপাক্ষী এলাওয়াড়ির মাধ্যমে অভিনেত্রী সুকেশের অপরাধমূলক অতীত জানার পরেও তিনি তাঁর কাছ থেকে ৫.৭১ কোটি টাকার উপহার গ্রহণ করেছিলেন। আরও অভিযোগ করা হয়েছে যে, তিনি তাঁর বোন জেরাল্ডিন জে ওয়াকারের বিদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১ লক্ষ ৭২ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১.৪ কোটি টাকা) পাঠিয়েছেন। এবং তাঁর ভাই ওয়ারেন জে ফার্নান্ডেজ়ের বিদেশি ব্যাংক অ্যাকাউন্টে ২৬ হাজার অস্ট্রেলিয়ান ডলার (ভারতীয় মুদ্রায় যা ১০ লক্ষ টাকা) ঢুকিয়েছিলেন।

এছাড়াও গোপন জবানবন্দির সময় নাকি জ্যাকলিন স্বীকার করে নেন, তিনি তাঁর বাবা-মায়ের জন্য গাড়ি কেনার সুকেশের অর্থ ব্যবহার করেছেন।

এর পরই আদালত জানিয়েছে, জ্যাকলিন সুকেশের অপরাধমূলক কার্যকলাপ সম্পর্কে পুরোপুরি অবগত ছিলেন। কানাড়়া ব্যাঙ্ক জালিয়াতি মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন সুকেশ। তিনি উচ্চ মুনাফার প্রতিশ্রুতি দিয়ে নিজের ভুয়ো প্রতিষ্ঠানে বিনিয়োগের মাধ্যমে মানুষের সাথে প্রতারণা করেন। সেই অর্থ দিয়েই জ্যাকলিন নিজে বিলাসবহুল উপহার পেয়েছেন, তাঁর ভাইকে অর্থ প্রদান করেছেন এবং তার বাবা-মাকে একটি গাড়ি উপহার দিয়েছেন। এই সব কারণেই শাস্তিযোগ্য অপরাধে মামলা দায়ের করা হয়েছে তাঁর বিরুদ্ধে।

Jacqueline Fernandez Sukesh Chandrasekhar Bollywood Controversy Bollywood Actress
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy