Advertisement
E-Paper

দর্শক আমাকে ভালবাসতে বাধ্য নন, আমাকে তাঁদের মন জয় করতে হবে: জাহ্নবী

কঠোর পরিশ্রম তাঁকে দর্শকের ভালবাসা এনে দেবে বলে বিশ্বাস জাহ্নবীর।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২১ ১১:৫৬
দর্শকদের ‘মন জয়’ করবেন বলে ঠিক করেছেন জাহ্নবী।

দর্শকদের ‘মন জয়’ করবেন বলে ঠিক করেছেন জাহ্নবী।

কেরিয়ার শুরু করেছিলেন ২০১৮ সালে। ইতিমধ্যেই ঝুলিতে ৩টি ছবি। কখনও 'দুর্বল' অভিনয়, কখনও 'তারকা-সন্তান' তকমার কারণে মিম-ট্রোলের খোরাক হয়েছেন। তবে এ সব কিছুই গা সওয়া হয়ে গিয়েছে শ্রীদেবী-কন্যা জাহ্নবী কপূরের। এ ধরনের নিন্দা-সমালোচনাকে নিজের কাজের অংশ হিসেবে ধরে নিয়েছেন তিনি। কিন্তু সব কিছু কাটিয়ে দর্শকদের ‘মন জয়’ করবেন বলে ঠিক করেছেন তিনি।

কঠোর পরিশ্রম তাঁকে দর্শকের ভালবাসা এনে দেবে বলে বিশ্বাস জাহ্নবীর। অভিনেত্রী মনে করেন, বলিউডে কাজ করার সিদ্ধান্ত যখন তিনি নিয়েছিলেন, তখনই নিজেকে দর্শকদের কাছে সঁপে দিয়েছিলেন। কিন্তু দর্শক তাঁকে ভালবাসতে বাধ্য নন। তাই তাঁদের ভালবাসা পাওয়ার জন্য কাজ করতে চান জাহ্নবী।

তাঁর কথায়, “এতে কোনও আত্মকরুণা বা লজ্জা নেই। সকলের মন জেতার জন্য আমাকে কাজ করে যেতে হবে। দর্শকরা আমাকে ভালবাসতে বাধ্য নন। খুব কম ক্ষেত্রেই একজন মানুষ সকলের মন জয় করতে পারে। তবে আমি সে রকমই কিছু করে দেখানোর আকাঙ্ক্ষা রাখি। সেই জায়গায় পৌঁছনোর জন্য আমি কঠোর পরিশ্রম করছি। আশা করি আমি সফল হব।”

জাহ্নবীকে এ বার দেখা যাবে ‘রুহি’ ছবিতে। এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করবেন রাজকুমার রাও এবং বরুণ শর্মা। এই প্রথম ‘হরর-কমেডি’ ঘরানায় পদার্পণ জাহ্নবীর। আগামী ১১ মার্চ মুক্তি পাবে ‘রুহি’।

Bollywood Actress Janhvi Kapoor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy