Advertisement
E-Paper

Bharti Singh: কী খেয়ে ১৫ কেজি ওজন কমালেন ভারতী? প্রকাশ্যে ভিডিয়ো

ভারতীর ওজন কমানো নিয়ে যখন চারদিকে হইচই, তখনই তাঁর নৈশভোজের একটি ভিডিয়ো নেটমাধ্যমে প্রকাশ করেছেন বন্ধু অভিনেত্রী জেসমিন ভাসিন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২১ ১১:৪২
ওজন কমিয়ে সকলকে চমকে দিয়েছিলেন ভারতী।

ওজন কমিয়ে সকলকে চমকে দিয়েছিলেন ভারতী।

মাত্র আট মাসে ১৫ কেজি ওজন কমিয়ে ফেলেছেন ভারতী সিংহ। সাধারণ মানুষ থেকে বলিউড তারকা, প্রত্যেকেই তাঁর এই পরিবর্তনে অবাক। কী ভাবে নিজের বাড়তি মেদ ঝরিয়ে ফেলা যায়, সে বিষয়েও অনেকে পরামর্শ চাইছেন তাঁর কাছে। ভারতীর ওজন কমানো নিয়ে যখন চারদিকে হইচই, তখনই তাঁর নৈশভোজের একটি ভিডিয়ো নেটমাধ্যমে প্রকাশ করেছেন বন্ধু অভিনেত্রী জেসমিন ভাসিন।

ভিডিয়োর শুরুতেই দেখা যাচ্ছে, সযত্নে ভাতের উপর ঘি ঢেলে নিচ্ছেন ভারতী। তার পরেই সে ঘি-ভাতের উপর ডাল ঢেলে নিলেন তিনি। বন্ধুর কাণ্ড দেখে জেসমিন মস্করা করে বলেন, “এটাই হল ভারতীর রোগা হওয়ার কারণ। চার চামচ ঘি, তেল ভরতি আলুর তরকারি এবং ডাল।” দুই বন্ধুর খুনসুটির ভিডিয়ো দেখে হাসি আটকাতে পারেননি নেটাগরিকরা।

ভারতী জানিয়েছিলেন, দ্বিতীয় লকডাউনের সময় তিনি ওজন কমানোর প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন। বাড়ির কাজ করতে গিয়ে অল্পেই ক্লান্ত হয়ে উঠছিলেন তিনি। এর পরেই নিজের শরীরের দিকে নজর দেওয়া শুরু করেন। ভারতী বলেন, “আমি কোনও ডায়েট অনুসরণ করি না।আমি কেবল সন্ধে সাতটা থেকে রাত ১২টা পর্যন্ত কিছু খাই না।” ওজন কমানোর তাগিদে প্রিয় কোনও খাবারকেই তালিকা থেকে বাদ দেননি ভারতী। জেসমিনের পোস্ট করা এই ভিডিয়ো তারই প্রমাণ।

Bharti Singh Jasmine Bhasin Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy