Advertisement
E-Paper

‘সোনাক্ষীকে আমি খারাপ ভাবে স্পর্শ করব নাকি!’ শয্যাদৃশ্যের আগে কী ভাবছিলেন ‘কার্টরাইট’?

প্রথমে ‘কার্টরাইট’ চরিত্রটি বুঝে উঠতে পারেননি জেসন। তাই চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলতে বেশ বেগ পেতে হয়েছিল তাঁকে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ মে ২০২৪ ১৯:৫৩
Jason Shah who played Carrright in Heeramandi talks about his scenes with Sonakshi Sinha

সোনাক্ষী ও জেসন। ছবি-সংগৃহীত।

চর্চায় সঞ্জয় লীলা ভন্সালীর ‘হীরামন্ডি’ ওয়েব সিরিজ়। বহু দিন ধরে বলিউডে কাজ করলেও এই সিরিজ়ের জন্য বিশেষ ভাবে নজর কেড়েছেন অভিনেতা জেসন শাহ। ব্রিটিশ পুলিশ ‘কার্টরাইট’ চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। পাশাপাশি পর্দায় অভিনেত্রী সোনাক্ষী সিংহর সঙ্গেও ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গিয়েছে তাঁকে। সেই নিয়ে এ বার সাক্ষাৎকারে কথা বললেন জেসন।

প্রথমে ‘কার্টরাইট’ চরিত্রটি বুঝে উঠতে পারেননি জেসন। তাই চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলতে বেশ বেগ পেতে হয়েছিল তাঁকে। জেসন বলছেন, ‘‘প্রথমে আমি ভেবেছিলাম ‘কার্টরাইট’ খুবই সোজাসাপ্টা একটা চরিত্র। পর্দায় আসবে আর মারধর করবে সবাইকে। এটুকুই। চিত্রনাট্য পড়ে এটুকুই বুঝেছিলাম। যদিও পুরো সিরিজ়ের চিত্রনাট্য আমি পড়িনি। পুরোটা পড়লে আমি ‘কার্টরাইট’ চরিত্রটা আরও ভাল বুঝতে পারতাম।’’

জেসন আরও বলছেন, ‘‘টানা শুটিং হয়নি। ভেঙে ভেঙে কাজ হচ্ছিল। তিন দিন শুটিং করে আবার তিন সপ্তাহ ছুটিতে থাকতাম। এই ভাবে হত কাজ।’’ যার ফলে চরিত্রটি বুঝতে অসুবিধা হচ্ছিল বলে জানান তিনি। তবে এক অন্য রকমের অভিজ্ঞতা হয়েছিল সোনাক্ষীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে কাজ করার আগে।

জেসন জানান, শুটিং এর আগে তিন জন সহ-পরিচালক তাঁর সঙ্গে আলাদা করে কথা বলেন। আলাদা করে সোনাক্ষীর সঙ্গে শয্যাদৃশ্যটি বোঝাতে নিয়ে যাওয়া হয় তাঁকে। এতে তাঁর খুবই অস্বস্তি হয়েছিল বলে জানান জেসন। তিনি বলছেন, ‘‘তিন জন সহ-পরিচালক এসে আমায় কোণায় নিয়ে গেলেন। একটা স্টুডিয়োর মধ্যে ছিলাম আমরা। ওরা বলতে চাইছিল, ‘তুমি আজ সোনাক্ষীর সঙ্গে শুটিং করছ। জানো তো?’ আমি মনে মনে বললাম, ‘অবশ্যই আমি জানি, সোনাক্ষী সিংহ কে। তোমরা কি ভাবছ আমি সোনাক্ষীকে খারাপ ভাবে স্পর্শ করব? আমার মনে এই সব ভাবনা আসছিল।’’

উল্লেখ্য, ‘হীরামন্ডি’ তে আরও যাঁরা অভিনয় করেছেন তাঁরা হলেন মনীষা কৈরালা, রিচা চড্ডা, অদিতি রাও হায়দারি, সঞ্জিদা শেখ, শরমিন সেগাল-সহ আরও অনেকে।

Sonakshi Sinha Heeramandi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy