Advertisement
E-Paper

‘রাজকাহিনী’-র পর এ বার জয়ার ‘ঈগলের চোখ’

সৃজিত মুখোপাধ্যায়ের ‘রাজকাহিনী’-র পর ফের এক বার এ পার বাংলার ছবিতে অভিনয় করবেন বাংলাদেশের নামী অভিনেত্রী জয়া এহসান। অরিন্দম শীলের আগামী ছবি ‘ঈগলের চোখ’-ছবিতে নায়িকার চরিত্রে দেখা যাবে জয়াকে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০১৬ ১০:১২
কলকাতার রাস্তায় জয়া এহসান

কলকাতার রাস্তায় জয়া এহসান

সৃজিত মুখোপাধ্যায়ের ‘রাজকাহিনী’-র পর ফের এক বার এ পার বাংলার ছবিতে অভিনয় করবেন বাংলাদেশের নামী অভিনেত্রী জয়া এহসান। অরিন্দম শীলের আগামী ছবি ‘ঈগলের চোখ’-ছবিতে নায়িকার চরিত্রে দেখা যাবে জয়াকে।

‘এ বার শবর’-এর পর শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গোয়েন্দা চরিত্র শবর দাশগুপ্তকে ফের এক বার পর্দায় আনতে চলেছেন অরিন্দম। এ বারের গল্প ‘ঈগলের চোখ’।

নায়ক ‘বিষাণ’-এর উপর যৌন নিগ্রহ এবং অপরাধকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই ছবির গল্প। মুখ্য চরিত্র বিষাণের চরিত্রে দেখা যাবে নাটকের জগতের পরিচিত মুখ অনির্বাণকে। ‘দেবী সর্পমস্তা, ‘রাজা লিয়ার’, ‘অ্যান্টনি সৌদামিনী’-র মতো নাটকে অভিনয় করেন অনির্বাণ।

অনির্বাণের বিপরীতে দেখা যাবে জয়া এহসানকে। এই ছবিতে তাঁর চরিত্রের নাম শিবাঙ্গী। নায়ক বিষাণের স্ত্রী হল শিবাঙ্গী। অরিন্দম শীলের ছবিতে নতুন নন জয়া। এর আগে অরিন্দম পরিচালিত ‘আবর্ত’-তে টোটা রায়চৌধুরীর পাশে দেখা গিয়েছে জয়াকে। গোয়েন্দা শবর দাশগুপ্তের চরিত্রে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে।

জয়া এবং অনির্বাণের পাশাপাশি ‘ঈগলের চোখ’-এ দেখা যাবে পায়েল সরকার, গৌরব চক্রবর্তীকেও। এ মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হবে ছবির শুটিং।

এখন দেখার পর্দায় কেমন কামাল করেন জয়া।

এই সংক্রান্ত আরও খবর...

জয়া হে

টলিউডের আকাশে বাংলাদেশের নক্ষত্ররা

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy