Advertisement
E-Paper

গাছের তলায় রাহুলের ছবি ফেলে আসার অভিযোগ! নাম না করে জীতুকে তোপ পায়েলের, কী বললেন অভিনেতা?

এই মুহূর্তে পায়েল ও জীতু দু’জনেই একই ধারাবাহিকে কাজ করছেন। কিন্তু, রাহুলের ছবি নিয়ে এ বার নাম না করেই জীতুকে বিঁধলেন পায়েল! পাল্টা কী বললেন অভিনেতা?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১৫:৩৯
রাহুলের ফেলে আসা ছবি ঘিরে তরজা পায়েল ও জীতুর।

রাহুলের ফেলে আসা ছবি ঘিরে তরজা পায়েল ও জীতুর। ছবি: সংগৃহীত।

গত ২৯ মার্চের ঘটনা। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু। প্রায় দিন ২০ কেটে গিয়েছে। কিন্তু, তখন থেকে টেলিপাড়া, আর্টিস ফোরাম বা প্রযোজনা সংস্থা নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছিল, তা যেন এখনও শেষই হচ্ছে না। এ বার তরজায় অভিনেতা জীতু কমল ও অভিনেত্রী পায়েল দে। এই মুহূর্তে তাঁরা দু’জনেই এক ধারাবাহিকেই কাজ করছেন। কিন্তু, রাহুলের ছবি নিয়ে এ বার নাম না করেই জীতুকে বিঁধলেন পায়েল! পাল্টা কী বললেন অভিনেতা?

পায়েল সমাজমাধ্যমে নিজের অনুযোগ জানিয়ে লেখেন, রাহুলের ছবিটি নাকি টেকনিশিয়ান স্টুডিয়োর গাছতলায় পড়ে ছিল। ঘটনাটি ৪ মার্চের। রাহুলের মৃত্যুর বিচার চেয়ে সে দিন টেকনিশিয়ান স্টুডিয়ো থেকে মৌন মিছিল করেন শিল্পীরা। ছিলেন আর্টিস ফোরামের সদস্য থেকে ফেডারেশনের সদস্যরা। সেই মিছিলে অংশ নেননি জীতু। তিনি নিজেই জানিয়েছিলেন যে, তাঁর প্রতিবাদের ভাষা আলাদা। ওই মিছিলে যোগ না দিয়ে গাছতলায় বসে রাহুলের ছবিতে মালা দেন তিনি। সেই সঙ্গে, পাশে নিজের ছবিতেও মালা দেন জীতু। তালসারিতে শুটিং করতে গিয়ে রাহুলের যে পরিণতি হয়েছে, তেমনই এক অভিজ্ঞতা হয়েছিল জীতুরও, অভিযোগ অভিনেতার। জীতুর দাবি, বার বার অভিযোগ করেও লাভ হয়নি। সেই কারণেই এই প্রতীকী প্রতিবাদের পথ বাছেন তিনি।

এই আবহে হঠাৎই শুক্রবার নাম না করে অভিনেত্রী পায়েল অভিযোগ করেন, গাছতলা থেকে জীতু নাকি শুধু নিজের ছবিটিই তুলে নিয়ে চলে যান। কিন্তু, অবহেলায় পড়েছিল রাহুলের ছবি। পায়েল জানান, ছবিটি সেখান থেকে অভিনেতা যিশু সেনগুপ্ত তুলে যত্ন করে ফোরামের অফিসে রেখে এসেছেন। এই প্রসঙ্গে পায়েলের সঙ্গে যোগাযোগ করা হলে আনন্দবাজার ডক কম-কে তিনি বলেন, ‘‘আমার যা বলার সমাজমাধ্যমে বলেছি। এর বেশি কিছু বলব না।’’ অন্য দিকে জীতুর কী বক্তব্য? অভিনেতার কথায়, ‘‘পায়েল শিক্ষিত মেয়ে। আমার লড়াইটা আমার একার। আর আমি নিজের জীবনে এগিয়ে গিয়েছি। শুটিং করছি, ডাবিং করছি, কাজ নিয়ে আছি। হঠাৎ এ প্রসঙ্গ কেন টানা হল, জানি না। তবে ধারাবাহিকে ওঁর সঙ্গে মজা করেই শুট করেছি। এর বেশি কিছু বলতে চাই না।’’

Advertisement

জীতু ও পায়েলকে নিয়ে টলিপাড়া বিভক্ত। সুদীপা চট্টোপাধ্যায় যেমন পক্ষ নিয়েছেন জীতুর। অন্য দিকে তথাগত মুখোপাধ্যায়, রূপাঞ্জনা মিত্রেরা দাঁড়িয়েছেন পায়েলের পাশে।

Rahul Arunoday Banerjee Jeetu Kamal Payel Deb Tollywood Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy