Advertisement
E-Paper

Shah Rukh Khan-Kajol: শাহরুখকে জন্মদিনে শুভেচ্ছা জানাননি, আরিয়ানের প্রসঙ্গে মুখ খুললেন ‘সিমরন’

শাহরুখের পর্দার প্রেমিকা কাজল তাঁকে জন্মদিনে শুভেচ্ছা জানাননি। সেই নিয়ে ভক্তদের মধ্যে প্রশ্ন জেগেছে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২১ ১২:০৫
শাহরুখকে জন্মদিনে কেন শুভেচ্ছা জানাননি কাজল?

শাহরুখকে জন্মদিনে কেন শুভেচ্ছা জানাননি কাজল?

২ নভেম্বর শাহরুখ খান ৫৬-তে পা দিলেন। অজস্র অনুগামী তাঁদের প্রিয় তারকাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য ‘মন্নত’-এর সামনে ভিড় জমিয়েছিলেন। যদিও বাদশার দেখা মেলেনি। কারণ তিনি ‘মন্নত’ ছেড়ে আলিবাগের বাগানবাড়িতে ছিলেন সে সময়ে। শুধু সাধারণ মানুষ নন, একাধিক বলি তারকাও ইনস্টাগ্রাম, টুইটারে কিং খানকে শুভেচ্ছা জানিয়েছেন। তালিকায় রয়েছেন আলিয়া ভট্ট, মালাইকা অরোরা, আয়ুষ্মান খুরানা, সলমন খান প্রমুখ।

কিন্তু শাহরুখের দীর্ঘ দিনের পর্দার প্রেমিকা কাজল সেই তালিকায় নেই। কেন? ভক্তদের সে প্রশ্নের উত্তর মিলল সম্প্রতি।

ইনস্টাগ্রামে কাজল তাঁর অনুরাগীদের সঙ্গে প্রশ্নোত্তর খেলায় মেতেছেন। খেলার নিয়ম, তাঁকে যেমন ইচ্ছে প্রশ্ন করা যাবে। তিনি বেছে বেছে উত্তর দেবেন। সেখানেই এক অনুরাগী কাজলের কাছ থেকে জানতে চান, ‘শাহরুখের জন্মদিনে আপনি তাঁকে শুভেচ্ছা জানাননি কেন?’ প্রশ্নটি এড়িয়ে যাননি ‘সিমরন’। ‘রাজ’-এর বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করেই তিনি বললেন, ‘‘শাহরুখকে আর আলাদা করে কী শুভেচ্ছাবার্তা পাঠাব? যে দিন ওর ছেলে (আরিয়ান খান) বাড়ি ফিরেছে, সে দিনই শাহরুখের সমস্ত ইচ্ছে পূরণ হয়ে গিয়েছে।’’

গত ২ অক্টোবর রাত থেকে শাহরুখ-পুত্র বাড়ির বাইরে। মাদক মামলায় তাঁকে গ্রেফতার করা হয়। তার পর দু’বার তাঁর জামিনের আবেদন খারিজ যাওয়ায় শাহরুখ ছেলের জামিনের জন্য বম্বে হাই কোর্টের দ্বারস্থ হন। সেই আদালতের রায়ে আরিয়ান বাড়ি ফেরার অনুমতি পান। শাহরুখের জন্মদিন, দীপাবলি এবং নিজের জন্মদিনের আগে যে তারকা-তনয় বাড়ি ফিরতে পেরেছেন, তার জন্য স্বস্তিতে খান পরিবার।

Kajol Shah Rukh Khan Aryan Khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy