Advertisement
E-Paper

মোগলদের বিরুদ্ধে ছত্রপতি শিবাজির লড়াই, ‘বাহুবলী’ নির্মাণের কাহিনি! জাঁকজমকে ভরা এ বারের ওটিটি

এ সপ্তাহে রয়ছে জাঁকজমকে ভরা ছবি থেকে রিয়্যালিটি শো-এর ভিড়। কী কী দেখবেন ওটিটি-তে?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুন ২০২৬ ০৮:৫৭
সপ্তাহান্তে কী কী দেখবেন ওটিটি-তে!

সপ্তাহান্তে কী কী দেখবেন ওটিটি-তে! গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

সপ্তাহান্তের ছুটিতে ওটিটি-তে ডুব দেন চলচ্চিত্রপ্রেমীরা। থ্রিলার থেকে কমেডি, নানা স্বাদের ছবি ও সিরিজ় তাঁদের হাতের মুঠোয়। এ সপ্তাহে রয়ছে জাঁকজমকে ভরা ছবি থেকে রিয়্যালিটি শো-এর ভিড়। কী কী দেখবেন ওটিটি-তে?

১) লক আপ (সিজ়ন ২): ‘বিগ বস্‌’-এর আদলে তৈরি এই রিয়্যালিটি শো। বলা ভাল, আরও কিছুটা কঠিন এই রিয়্যালিটি শো-এর প্রতিযোগিতা। প্রথম সিজ়নে সঞ্চালকের ভূমিকায় দেখা গিয়েছিল কঙ্গনা রনৌতকে। জয়ী হয়েছিলেন মুনব্বর ফারুকি। এ বার সঞ্চালনার দায়িত্বে ফরাহ খান। এ বারের সিজ়নে অন্যতম প্রতিযোগী রাম কপূর। ২৭ জুন থেকে নেটফ্লিক্সে দেখা যাবে এই রিয়্যালিটি শো।

২) বাহুবলী: দ্য টর্চবেয়ারার: ২০১৫ সালের ছবি ‘বাহুবলী: দ্য বিগিনিং’ এবং ২০১৭ সালের ছবি ‘বাহুবলী: দ্য কনক্লিউশন’ সারা দেশে বিপুল সাড়া ফেলেছিল। মাহিশমতী রাজ্যের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন দর্শক। ছবির সেট এক অন্য জগতে নিয়ে গিয়েছিল তাঁদের। কিন্তু ক্যামেরার নেপথ্যে কী চলত? সেই সব মুহূর্ত তুলে ধরবে এই তথ্যচিত্র। পরিচালক এসএস রাজামৌলী এই ছবি কী ভাবে বানিয়েছেন, তা উঠে আসবে এই তথ্যচিত্রে। বিরাট কর্মকাণ্ডের নেপথ্যে কী কী ছিল, তা দেখা যাবে ‘বাহুবলী: দ্য টর্চবেয়ারার’-এ। নেটফ্লিক্সে ২৬ জুন থেকে দেখা যাবে।

৩) রাজা শিবাজি: ছত্রপতি শিবাজিকে নিয়ে তৈরি এই ছবি মহারাষ্ট্রের প্রেক্ষাগৃহে বিশেষ ভাবে সাড়া ফেলেছিল। এ বার এই ছবি দেখা যাবে ওটিটি-তে। এই ছবিতে নামভূমিকায় দেখা গিয়েছে রিতেশ দেশমুখকে। শিবাজির স্ত্রীর চরিত্রে অভিনয় করেন জেনেলিয়া। ছবির ঝলকমুক্তির অনুষ্ঠানে এসে অঝোরে কেঁদেছেন রিতেশ ও জেনেলিয়া। জানিয়েছিলেন, এই ছবি তাঁদের মনের খুব কাছের। অবশেষে প্রেক্ষাগৃহ পেরিয়ে ২৬ জুন থেকে নেটফ্লিক্সে দেখা যাবে এই ছবি।

৪) পারফেক্ট ফ্যামিলি: কারকরিয়া পরিবারকে বাইরে থেকে দেখলে মনে হয়, তারা যেন একদম নিখুঁত ও সুখী পরিবার। কিন্তু একদিন বাড়ির মেয়ের হঠাৎ ‘প্যানিক অ্যাটাক’ হয়। এই ঘটনাই পুরো পরিবারকে মনোবিদের কাছে যেতে বাধ্য করে। সেখানে এক এক করে উঠে আসে পরিবারের নানা সমস্যার কথা। এই সিরিজ়ে অভিনয় করেছেন মনোজ পাহওয়া, সীমা পাহওয়া ও গুলশন দেবাইয়ার মতো অভিনেতারা। মনোবিদের ভূমিকায় রয়েছেন নেহা ধূপিয়া। ২৬ জুন থেকে সোনিলিভে দেখা যাবে।

৫) উল্টো রাজার দেশ: বিপ্লব একজন সাধারণ মানুষ। দারিদ্র্য, ঋণ আর একের পর এক ব্যর্থতা তার জীবনকে কঠিন করে তুলেছে। ছোটবেলায় বাবা-মাকে হারিয়েছে। বোন এর প্রতি তার অনেক দায়িত্ব। সব দিক থেকে হেরে গিয়ে, আর কোনও পথ না দেখে, বিপ্লব মৃত্যুকেই বেছে নেয়। মৃত্যুর ঠিক আগে তার সামনে খুলে যায় এক রহস্যময় দরজা, যা তাকে নিয়ে যায় উল্টো রাজার দেশে। ক্লিক-এ দেখা যাবে এই সিরিজ় ২৫ জুন থেকে।

৬) অ্যালায়েন্স: কুণাল খেমু এ বার রিয়্যালিটি শো-এর সঞ্চালনায়। কিছুটা ‘বিগ বস্‌’-এর আদলে তৈরি এই রিয়্যালিটি শো। বিশ্বাস ও প্রতারণা নানা দিক উঠে আসবে এই শো-তে। ১৬ জন প্রতিযোগী থাকবেন। তাঁদের মধ্যে রয়েছেন রবি কিষাণ ও তাঁর কন্যা রিভা কিষাণ, কুশল টন্ডন, আরসলান গনি, ডেইজ়ি শাহ, মিনি মাথুর, নিখিল চিনাপ্পা। প্রাইম ভিডিয়োয় ২৬ জুন থেকে দেখা যাবে এই শো।

OTT

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy