Advertisement
E-Paper

অভিনেত্রীর বাড়িতে যুবকের ঝুলন্ত দেহ! কী সম্পর্ক ছিল মৃতের সঙ্গে? মুখ খুললেন কৃষি

সমাজমাধ্যমে বিষয়টি নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছেন কৃষি। সেখানে শোকও প্রকাশ করেছেন কন্নড় অভিনেত্রী। পাশাপাশি এই সময়টায় তিনি গোপনীয়তা বজায় রাখতে চান, এমনও জানিয়েছেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুন ২০২৬ ১৫:০৩
যুবকের মৃত্যু নিয়ে মুখ খুললেন কৃষি!

যুবকের মৃত্যু নিয়ে মুখ খুললেন কৃষি! ছবি: সংগৃহীত।

দিনকয়েক আগে দক্ষিণী অভিনেত্রী কৃষি তাপন্ডার বাড়ি থেকে উদ্ধার হয় এক ব্যক্তির ঝুলন্ত দেহ। ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়ায় কন্নড় চলচ্চিত্রজগতে। বৈশাখ নামে ওই মৃত ব্যবসায়ী, সম্পর্কে কৃষির বন্ধু হতেন বলে জানা যায়। ঘটনার সময়ে বাড়িতে কেউ ছিলেন না, এ-ও জানা গিয়েছিল পুলিশ সূত্রে। অবশেষে ঘটনায় মুখ খুলেছেন কৃষি।

সমাজমাধ্যমে বিষয়টি নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছেন কৃষি। সেখানে শোকপ্রকাশও করেছেন কন্নড় অভিনেত্রী। পাশাপাশি এই সময়টায় তিনি গোপনীয়তা বজায় রাখতে চান, এমনও জানিয়েছেন। পুলিশি তদন্তে উঠে এসেছে, কৃষি বেঙ্গালুরুর পিআর নগরের যে ফ্ল্যাটে থাকতেন, সেখানেই আত্মঘাতী হয়েছেন বৈশাখ নামের ওই ব্যক্তি। এই প্রসঙ্গে অবশেষে নীরবতা ভেঙে কৃষি লিখেছেন, “আমি কখনও ভাবিনি, আমাকে এমন কিছু লিখতে হবে। আমার সত্যি শক্তি নেই। মানসিক জোরও নেই যে, এই বিষয়টি নিয়ে লিখব।” এ নিয়ে নীরব থাকার সিদ্ধান্তই নিয়েছিলেন কৃষি। কিন্তু ক্রমশ নানা রকমের জল্পনা তৈরি হচ্ছে এবং তাঁর পরিবার ও বন্ধুবান্ধবকেও নানা প্রশ্নের মুখে পড়তে হচ্ছে, তাই মুখ খুলেছেন তিনি।

কৃষি আরও লেখেন, “আমি আমার খুব কাছের এক জনকে হারিয়েছি। যে আমার পাশে সব সময়ে ছিল, আমার খেয়াল রেখেছিল ভাল মনে, তাকে আমি হারিয়েছি। ওকে হারিয়ে এক শূন্যতা তৈরি হয়েছে, যা ভাষায় প্রকাশ করা যায় না। এই ক্ষতি ও এই শূন্যতা আমি কখনও ভুলতে পারব কি না, তা আমি জানি না।” বৈশাখের মৃত্যুর আগের থেকেই কিছু বিষয় নিয়ে মানসিক চাপে ছিলেন কৃষি। তিনি লিখেছেন, “আমি দীর্ঘদিন ধরে মনের মধ্যে যন্ত্রণা পুষছি। তার উপরে এমন একটা ঘটনার পর থেকে আমি শোকগ্রস্ত। মনে হচ্ছে যেন, নিজের অনেকগুলো অংশ আমি হারিয়ে ফেলেছি। কিন্তু আমার যেন শান্তিতে শোক পালন করারও সময় ও সুযোগ নেই। তার পরিবর্তে একজনের মৃত্যু নিয়ে অনবরত জল্পনা চলছে, সেগুলো আমাকে দেখতে হচ্ছে।” তাই এই সময়টায় নিজের জীবনকে ব্যক্তিগত রাখতে চাইছেন অভিনেত্রী।

পিআর নগরের এক আবাসনে থাকেন কৃষি। পুলিশি তদন্তে উঠে এসেছে, ৩৩ বছরের বৈশাখ নাকি বুধবার রাতে অভিনেত্রীর বাড়িতে গিয়েছিলেন। পুলিশ জানায়, আত্মঘাতী হয়েছেন বৈশাখ। তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। বৈশাখ যখন আত্মঘাতী হন, তখন সেই বাড়িতে কেউ ছিলেন না বলেও জানায় পুলিশ। সেই সময়ে কৃষিও নাকি বাড়িতে ছিলেন না।

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy