Advertisement
E-Paper

হাইওয়েতে বাইক দুর্ঘটনার কবলে অভিনেতা, প্রাণ বাঁচাতে বাদ পড়ল পা

বাইকে চড়ে মাইসুরু থেকে উটি যাচ্ছিলেন সূরজ কুমার। হাইওয়েতে দু্র্ঘটনার কবলে পড়েন অভিনেতা।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ জুন ২০২৩ ১৩:৫৫
Kannada Actor Suraj Kumar

অভিনেতা সূরজ কুমার। ছবি : সংগৃহীত।

সড়ক দুর্ঘটনার কবলে কন্নড় অভিনেতা সূরজ কুমার। বাইকে চড়ে মাইসুরু থেকে উটি যাচ্ছিলেন অভিনেতা। সেই সময় এই দুর্ঘটনা ঘটে মাইসুরু-গুন্ডলেপুর হাইওয়ে। প্রাণ বাঁচতে ডান পা কেটে বাদ দিতে হল তাঁর। আপাতত মাইসুরু মণিপাল হাসপাতালে ভর্তি রয়েছেন সূরজ।

ঘটনাটি ঘটে শনিবার বিকেল ৪টে নাগাদ। উটি যাওয়ার পথে হাইওয়েতে একটি লরিকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাইক। তার পর সোজা গিয়ে ধাক্কা মারে লরিতে। সেই সময় অভিনেতার পায়ের উপর দিয়ে চলে যায় লড়িটি। শেষে ডান পা কেটে বাদ দিতে হল সূরজের।

২৪ বছর বয়সি এই অভিনেতা কর্নাটকের বিখ্যাত অভিনেতা রাজকুমারের স্ত্রী পারবথাম্মার ভাইপো। সূরজের বাবা নিজেও এক জন প্রযোজক, ফিল্ম ডিস্ট্রিবিউটর। ‘ভগবান শ্রী কৃষ্ণ পরমাত্মা’ দিয়ে সূরজ কুমারের সিনেমার দুনিয়ায় অভিষেক হওয়ার কথা ছিল। কিন্তু এই দুর্ঘটনার পর তাঁর কেরিয়ারের ভবিষ্যৎ নিয়ে সংশয় তৈরি হচ্ছে।

Kannada Actor Road Accident
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy